অগাস্টেই লঞ্চ Pixel 11, Pro, Pro XL ও Pro Fold; দাম কেমন, নয়া কী স্পেসিফিকেশন?

অগাস্টেই লঞ্চ হতে চলেছে Pixel 11, Pro, Pro XL ও Pro Fold ফোনগুলি। এর দাম হবে ঠিক কেমন? এর স্পেসিফিকেশন কী থাকবে? জেনে নিন।

Advertisement
অগাস্টেই লঞ্চ Pixel 11, Pro, Pro XL ও Pro Fold; দাম কেমন, নয়া কী স্পেসিফিকেশন?গুগল পিক্সেল ১১
হাইলাইটস
  • অগাস্টেই লঞ্চ হতে চলেছে Pixel 11, Pro, Pro XL ও Pro Fold ফোনগুলি
  • এর দাম হবে ঠিক কেমন
  • এর স্পেসিফিকেশন কী থাকবে?

গুগলের ফোন নিয়ে এখন মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে। এই যেমন Pixel 11 সিরিজ লঞ্চ হবে অগাস্টে। আগামী ১২ অগাস্ট মেড বাই গুগল অনুষ্ঠানে নতুন ফোনগুলি লঞ্চ হবে বলে খবর। যদিও তার আগে একটি নতুন রিপোর্টে Pixel 11 সিরিজের চারটি মডেল সম্পর্কে জানান হয়েছে। Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL এবং Pixel 11 Pro Fold-এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।

এই রিপোর্ট অনুযায়ী, এ বছর Pixel ফোনের দাম বাড়তে পারে। তবে তার সঙ্গে মিলতে পারে আরও বেশি স্টোরেজ, নতুন Tensor G6 প্রসেসর এবং একাধিক হার্ডওয়্যার আপগ্রেড।

Pixel 11-এ কী কী বদল হতে পারে?
Android Headlines-এর রিপোর্ট অনুযায়ী, Pixel 11-এর বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৮৯৯ ডলার। ভারতীয় টাকায় প্রায় ৮৫,৮০০ টাকা। গতবার Pixel 10-এর বেসিক দাম ছিল ৭৯৯ ডলার।

তবে ভাল খবর হল, এবার ১২৮জিবি স্টোরেজের বদলে সরাসরি ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যেতে পারে ফোনে।

এই ফোনের ফিচার

  • ৬.৩ ইঞ্চির OLED ডিসপ্লে
  • 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট
  • সর্বোচ্চ ৩০০০ নিটস ব্রাইটনেস
  • Tensor G6 প্রসেসর
  • Titan M3 সিকিউরিটি চিপ
  • ৪৯৮৫mAh ব্যাটারি
  • ৩০W ওয়্যার্ড চার্জিং ও Qi2 ওয়্যারলেস চার্জিং

ক্যামেরার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। এবার Pixel 11-এ থাকতে পারে ৪৮MP প্রাইমারি ক্যামেরা। আর ১৩MP আল্ট্রাওয়াইড ক্যামেরা। তবে টেলিফটো ক্যামেরা এবার বেস মডেলে নাও থাকতে পারে।

Pixel 11 Pro ও Pro XL

রিপোর্ট অনুযায়ী Pixel 11 Pro-এর দাম শুরু হতে পারে ১০৯৯ ডলার। ভারতীয় টাকায় প্রায় ১,০৪,৬০০ টাকা।
Pixel 11 Pro XL-এর দাম শুরু হতে পারে 1,299 ডলার বা প্রায় ১,২৩,৬০০ টাকা। দু'টি ফোনেই থাকতে পারে Tensor G6 প্রসেসর।

Pixel 11 Pro-তে কী থাকবে?

  • ৬.৩ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে
  • সর্বোচ্চ ৩,৬০০ নিটস ব্রাইটনেস

Pixel 11 Pro XL-তে কী থাকবে?

৬.৮ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে। দুই ফোনেই থাকতে পারে ১Hz থেকে ১২০Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। রিপোর্টে আরও দাবি, বেস ভ্যারিয়েন্টে ১২GB RAM থাকতে পারে। তবে বেশি স্টোরেজের ভ্যারিয়েন্টে ১৬GB RAM এবং সর্বোচ্চ ১টিবি স্টোরেজ পাওয়া যেতে পারে।

Advertisement

ক্যামেরা সেটআপে বড় পরিবর্তন হবে না

  • ৫০MP প্রাইমারি ক্যামেরা
  • ৪৮MP আল্ট্রাওয়াইড
  • ৪৮MP পেরিস্কোপ টেলিফটো (৫x অপটিক্যাল জুম)

Pixel 11 Pro XL-এ থাকতে পারে ৫১১৬mAh ব্যাটারি ও ৪৫W ফাস্ট ওয়্যার্ড চার্জিং।

Pixel 11 Pro Fold হতে পারে আরও দামি

ফোল্ডেবল Pixel 11 Pro Fold-এর দাম শুরু হতে পারে ১৮৯৯ ডলার। ভারতীয় টাকায় প্রায় ১,৮০,৭০০ টাকা।

  • এতে ৮ ইঞ্চির ফোল্ডেবল OLED ডিসপ্লে
  • ৬.৪ ইঞ্চির কভার স্ক্রিন
  • Tensor G6 প্রসেসর
  • সর্বোচ্চ ১TB স্টোরেজ
  • ৪৮০৬mAh ব্যাটারি

 

POST A COMMENT
Advertisement