মুকেশ অম্বানিরিলায়েন্স ইন্ডাস্ট্রি ৪৪ তম বার্ষিক সভায় একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মুকেশ অম্বানি জানিয়েছেন, ৩১শে মার্চ পর্যন্ত কোম্পানি খুব ভালো ফল করেছে। মহমারির খুব একটা প্রভাব পড়েনি। পাশাপাশি এবার থেকে রিলায়েন্স গ্রিন এনার্জিতেও জোর দেবে বলে জানিয়েছে। পাশাপাশই ৫জির বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুকেশ অম্বানি।
বৈঠকে রিলায়েন্স নয়া এনার্জি কাউন্সিল তৈরি করেছে। যেখানে গোটা দেশ থেকে বিশেষজ্ঞদের এই কাউন্সিলে রাখা হবে। রিলায়েন্স জামনগরে ধীরুভাই গ্রিন এনার্জি কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু করেছে, যার উৎপাদন ক্ষমতা ৫০০ গিগাওয়াট হবে। মুকেশ অম্বানি জানিয়েছেন, মহামারির সময়ে গোটা বিশ্বে যে কটি নামমাত্র সংস্থা লাভের মুখ দেখেছে তাদের মধ্যে রয়েছে রিলায়েন্সও। তাঁর দাবি, রিলায়েন্স গুজরাতটে ভারত তথা গোটা বিশ্বের সৌর মানচিত্রে নিয়ে আসবে। তিনি জানিয়েছেন, রিলায়েন্স ২০২০-২১ অর্থবছরে ৫.৪০ লক্ষ কোটি টাকা আয় করেছে। এই সময়ের মধ্যে সংস্থার মুনাফা হয়েছে ৩৩ হাজার কোটি টাকারও বেশি। মহামারী সত্ত্বেও, সংস্থাটি একটি উচ্চতর লভ্যাংশ দিয়েছে। ৭৫ হাজার নতুন চাকরি দেওয়া হয়েছে। সংস্থাটি ২০২০-২১ এর মধ্যে ৩.২৪ লক্ষ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে, যা এখন পর্যন্ত যে কোনও সংস্থার মূলধনের চেয়ে বেশি।
মুকেশ অম্বানি বলেন, সংস্থার বোর্ডের সদস্য ডঃ আর.এ. মাশেলকর, অধ্যাপক দীপক জৈন, আরএস গুজরাল, অরুন্ধতী ভট্টাচার্য, নীতা আম্বানি, নিখিল মেসওয়ানিদের সঙ্গে শেয়ার হোল্ডারদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন ওয়াই.পি ত্রিবেদী কোম্পানির বোর্ড থেকে অবসর নিয়েছেন। ১৯৯২ সালে তিনি এই সংস্থার বোর্ডে যোগ দিয়েছিলেন। এদিন সৌদি আরমেকোর ইয়াসির আল রুমায়েনকে রিলায়েন্স বোর্ডের অন্তর্ভুক্ত হয়েছেন। এদিন বৈঠকে নীতা আম্বানি করোনার মহামারী চলাকালীন রিলায়েন্স ফাউন্ডেশন কর্তৃক সামাজিক কাজগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
তিনি বলেন, ফাউন্ডেশন ১৪ টি স্কুলকে সম্পূর্ণ রূপে ডিজিটাল স্কুলে রূপান্তরিত করেছে। পাশাপাশি মুম্বই ইন্ডিয়া দলেরও প্রশংসা করা হয়। তিনি জানান, রিলায়েন্স দেশবাসীকে বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে। এর বাইরে বিদেশ থেকে রিলায়েন্স ১০০টি অক্সিজেন পরিবহন ট্যাঙ্কার কিনেছিল। পাশাপাশি করোনা মহামারি নিহত কর্মচারীদের পরিবারদের জন্যও এদিন ঘোষণা করা হয়। মৃতদের পরিবারের সন্তানদের স্নাতক পর্যন্ত পড়াশোনা করানোর দায়িত্ব রিলায়েন্সের। পাশাপাশি মৃত কর্মচারীর পরিবারকে এক বছরের অতিরিক্ত বেতন দেওয়ার ব্যবস্থা করেছে রিলায়েন্স। রিলায়েন্স সারা দেশে ১১৬ টি টিকা কেন্দ্র স্থাপন করেছে।
পাশাপাশি নজরে রয়েছে ৫জি। মার্কিন সংস্থা ইনটেল ভারতের ৫জি প্রযুক্তির উন্নয়নে রিলায়েন্স জিও-র সঙ্গে অংশীদার হতে চেয়েছে। ইতিমধ্যে জিও ৫জি পরীক্ষা চালিয়েছে। মুকেশ অম্বানি জানান, জিও দেশের প্রথম ৫জি পরিষেবা শুরু করতে প্রস্তূত। সংস্থাটি সম্প্রতি মুম্বাইয়ে ১ জিবিপিএস গতির একটি সফল পরীক্ষা করেছে। ৫জি পরিষেবার জন্য তারা টেলিকম মন্ত্রকের অনুমতিও পেয়েছে।