Royal Enfield Classic 350-এর মাইলেজ কমছে? করছেন এই ৩ ভুল

কেন ক্লাসিক ৩৫০-এর মাইলেজ কমে যায়? আর সেই উত্তরটা দেওয়া হল নিবন্ধটিতে। তাই চেষ্টা করুন এই ভুলগুলি না করার। তাহলেই মাইলেজ বাড়বে দ্রুত গতিতে।   

Advertisement
Royal Enfield Classic 350-এর মাইলেজ কমছে? করছেন এই ৩ ভুলএনফিল্ডের মাইলেজ কমছে কেন?
হাইলাইটস
  • কেন ক্লাসিক ৩৫০-এর মাইলেজ কমে যায়?
  • আর সেই উত্তরটা দেওয়া হল নিবন্ধটিতে
  • মাইলেজ বাড়বে দ্রুত গতিতে

অনেকেই পছন্দ করেন Royal Enfield Classic 350 বাইকটি। এটা সাধ্যের মধ্যে সেরা একটি বাইক। এই বাইকে চড়ার পর যে 'মাচো' ফিলিংটা আসে, সেটার কোনও তুলনাই নেই। তাই বাজারে এই বাইকের এত চাহিদা। রোজই অসংখ্য মানুষ সারা দেশে এই গাড়ি বুকিং করেন। আর লাইনের ভিড়ে সেই গাড়ি পেতে অনেকটা সময় কেটে যায়। 

তবে এই গাড়ি কেনার পরই অনেকে হাজার ধরনের সমস্যার কথা বলেন। বিশেষত, তেল সার্ভিস কমে যাওয়ার অভিযোগ মুখে মুখে ঘোরে। এখন প্রশ্ন হল, কেন ক্লাসিক ৩৫০-এর মাইলেজ কমে যায়? আর সেই উত্তরটা দেওয়া হল নিবন্ধটিতে। তাই চেষ্টা করুন এই ভুলগুলি না করার। তাহলেই মাইলেজ বাড়বে দ্রুত গতিতে।   

সঠিক স্পিডে না চালানো
অনেকেই ক্লাসিক ৩৫০ গাড়িটা নিয়ে যেমন খুশি তেমন স্পিডে চালান। কেউ হু হু করে দেন টান দেন তো, কেউ আবার খুবই ধীরে চালান। আর এই ভুলটা করেন বলেই বাড়ে বিপদ। তাই সাবধান হতে হবে। তাই বাইকটি ঠিক স্পিডে চালানো হল মাস্ট। 

এখন প্রশ্ন হল, ঠিক কত স্পিডে বাইকটা চালালে আদতে লাভ মিলবে? বিশেষজ্ঞদের মতে, ৪০ থেকে ৫০-এর স্পিডে চালাতে হবে বাইকটি। তাহলেই পাবেন ভাল মাইলেজ। তেল খরচা কমে যাবে।

ফিল্টার না বদলানো
প্রত্যেকের গাড়িতে থাকে ফিল্টার। আর সেই ফিল্টার নোংরা হলে বিপদ বাড়তে পারে। তখন বাইক বেশি তেল খেতে পারে। এছাড়া বাইকের অন্যান্য সমস্যাও হতে পারে। তাই নিয়মিত ফিল্টার বদলানো খুবই জরুরি। 

ভাল মানের তেল না ভরা
অনেকেই যেখান সেখান থেকে তেল ভরেন। আর এই ভুলটা করেন বলেই গাড়ির মাইলেজ কমে যায়। কারণ, বিশ্বস্ত জায়গা থেকে তেল না ভরলে তাতে কিছু মিশ্রণ থাকতে পারে। যার ফলে আদতে বাইকের ইঞ্জিনের উপর চাপ পড়ে। তখন বেশি তেল খায় বাইক। 

এছাড়া গাড়িটির নিয়মিত সার্ভিসিং করুন। ৫০০ থেকে ৬০০ কিমি চলার পরই করে ফেলুন সার্ভিসিং। প্রয়োজন মতো ইঞ্জিন অয়েল বদলে নিতে হবে। তাহলেই ইঞ্জিন ঠিক ঠাক কাজ করবে। এমনকী বেড়ে যাবে তেল সার্ভিস। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 

 

POST A COMMENT
Advertisement