Royal Enfield Classic 350-এর সব ভ্যারিয়েন্টের অন রোড প্রাইস কত? লেটেস্ট রেট

রয়্যাল এনফিল্ডের অনেক বাইক রয়েছে। তবে সেগুলির মধ্যে Royal Enfield Classic 350-এর প্রতি একটু বেশিই রয়েছে ভালোবাসা। অনেক পুরুষই এই বাইক কেনার স্বপ্ন দেখেন। আর আজ এই বাইকেরই অন রোড প্রাইস জানাব আমরা। সেই মতো প্ল্যান করে নিতে পারেন। 

Advertisement
Royal Enfield Classic 350-এর সব ভ্যারিয়েন্টের অন রোড প্রাইস কত? লেটেস্ট রেটরয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর দাম
হাইলাইটস
  • রয়্যাল এনফিল্ডের অনেক বাইক রয়েছে
  • সেগুলির মধ্যে Royal Enfield Classic 350-এর প্রতি একটু বেশিই রয়েছে ভালোবাসা
  • আর আজ এই বাইকেরই অন রোড প্রাইস জানাব আমরা

পুরুষ আর Royal Enfield, এ যেন 'হেভেনলি কম্বিনেশন'। এর 'ধুক ধুক' শব্দের প্রতি ভালোবাসা চিরন্তন। তাই তো অধিকাংশ পুরুষই স্বপ্ন দেখে তাঁদের কাছে একটা রয়্যাল এনফিল্ড থাকুক। সেই বাইক নিয়ে জঙ্গল বা পাহাড়ের রাস্তায় ঘুরে বেড়ানোর প্ল্যানও ছকা থাকে মনের ডায়েরিতে। তাই তো এখনও রয়্যাল এনফিল্ড নিয়ে এত উত্তেজনা, উন্মাদনা। 

এই প্রসঙ্গে বলি, রয়্যাল এনফিল্ডের অনেক বাইক রয়েছে। তবে সেগুলির মধ্যে Royal Enfield Classic 350-এর প্রতি একটু বেশিই রয়েছে ভালোবাসা। অনেক পুরুষই এই বাইক কেনার স্বপ্ন দেখেন। আর আজ এই বাইকেরই অন রোড প্রাইস জানাব আমরা। সেই মতো প্ল্যান করে নিতে পারেন। 

রয়্যাল এনফিল্ড ক্লাসিকের অন রোড প্রাইস
ক্লাসিকের একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে। আমরা সেই সব ভ্যারিয়েন্টের একটা আনুমানিক দাম জানালাম। আর একটা কথা, এই দামগুলি কলকাতা শহর কেন্দ্রিক। রাজ্যের অন্যান্য জায়গায় দাম কিছুটা ভিন্ন হতে পারে। তবে খুব বেশি দাম বাড়বে না বা কমবে না। 

রেডিয়্যান্ট ভ্যারিয়েন্টের দাম
এক্স শোরুম দাম- ১,৮৫,৮৫৪ টাকা
আরটিও- ১৯,৮৭৫ টাকা
ইনস্যুরেন্স- ১০,৭৮৩ টাকা
টোটাল দাম হতে পারে ২,১৬,৫১২ টাকা

হ্যালসিওন ভ্যারিয়েন্টের দাম
এক্স শোরুম দাম- ১,৮৮,৫৯২ টাকা
আরটিও- ২০,১৪৯ টাকা
ইনস্যুরেন্স- ১০,৮০৮ টাকা
টোটাল দাম হতে পারে ২,১৯,৫৪৯ টাকা

হেরিটেজ ভ্যারিয়েন্টের দাম
এক্স শোরুম দাম- ১,৯২,০৩৫ টাকা
আরটিও- ২০,৪৯৪ টাকা
ইনস্যুরেন্স- ১০,৮৩৮ টাকা
টোটাল দাম হতে পারে ২,২৩,৩৬৭ টাকা

হেরিটেজ প্রিমিয়ামের দাম
এক্স শোরুম দাম- ১,৯৬,৩৭১ টাকা
আরটিও- ২০,৯২৭ টাকা
ইনস্যুরেন্স- ১০,৮৭৬ টাকা
টোটাল দাম হতে পারে ২,২৮,১৭৪ টাকা

সিগনালসের দাম
এক্স শোরুম দাম- ২,০৭,৯১৭ টাকা
আরটিও- ২২,০৮২ টাকা
ইনস্যুরেন্স- ১০,৯৭৯ টাকা
টোটাল দাম হতে পারে ২,৪০,৯৭৮ টাকা

ডার্ক ভ্যারিয়েন্টের দাম
এক্স শোরুম দাম- ২,১৬,৫৮৫ টাকা
আরটিও- ২২,৯৪৮ টাকা
ইনস্যুরেন্স- ১১,০৫৭ টাকা
টোটাল দাম হতে পারে ২,৫০,৫৮৭ টাকা

ক্রোম ভ্যারিয়েন্টের দাম 
এক্স শোরুম দাম- ২,২১,৩৯৩ টাকা
আরটিও- ২৩,৪২৯ টাকা
ইনস্যুরেন্স- ১১,০৯৯ টাকা
টোটাল দাম হতে পারে ২,৫৫,৯২১ টাকা

এক নজরে এর ফিচার
এই বাইকে আপনি ৩৪৯ সিসি-এর ইঞ্জিন পাবেন। এতে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন বা গিয়ার মিলবে। এর ম্যাক্স পাওয়ার ২০.২ বিএইচপি। আর ম্যাক্সিমাম টর্ক ২৭ এনএম। এর ওজন মোটামুটি ১৯৫ কেজি। এর সিট হাইট ৮০৫ মিমি। এর তেলের ট্যাঙ্কের ক্যাপাসিটি ১৩ লিটার। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement