৭৫০ সিসি ইঞ্জিন, ৫ রাইডিং মোড সহ অনেক ফিচার! লঞ্চ হল Royal Enfield Himalayan 750

Royal Enfield Himalayan 750 লঞ্চ হয়েছে। এই বাইকে রয়েছে অসাধারণ সব ফিচার। সেই সঙ্গে পাওয়ারফুল ইঞ্জিনও মিলবে। দেখে নিন এই বাইকের সব ফিচার।

Advertisement
৭৫০ সিসি ইঞ্জিন, ৫ রাইডিং মোড সহ অনেক ফিচার! লঞ্চ হল Royal Enfield Himalayan 750রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০ (ছবি: সংস্থা)
হাইলাইটস
  • Royal Enfield Himalayan 750 লঞ্চ হয়েছে
  • এই বাইকে রয়েছে অসাধারণ সব ফিচার
  • সেই সঙ্গে পাওয়ারফুল ইঞ্জিনও মিলবে

যাঁরা অফরোডিংয়ের ভক্ত, তাঁদের কাছে স্বপ্নের বাইক হল Royal Enfield Himalayan। এই বাইকে চেপে পাহাড়ের রুক্ষ, পাথুরে রাস্তার উপর দিয়ে রাইড করতে চান তাঁরা। আর আপনিও যদি সেই দলেরই অংশ হন, তাহলে একটা ভাল খবর রয়েছে। কারণ, অবশেষে ভারতে লঞ্চ হল Royal Enfield Himalayan 750। Motoverse 2026-এ নতুন এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটি সামনে এনেছে সংস্থা। এটিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পাওয়ারফুল ইঞ্জিনের Himalayan মডেল। একইসঙ্গে কোনও ভারতীয় সংস্থার তৈরি সবচেয়ে বেশি ইঞ্জিন ক্ষমতার বাইকও এটি।

আসলে নতুন Himalayan 750-তে রয়েছে ৭৪৩ সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন। লং রাইড ও অফ-রোডিংয়ের কথা মাথায় রেখে বাইকটিতে একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে।

Royal Enfield Himalayan 750 দাম কত?
সবার প্রথমেই এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়া যাক। ভারতে Royal Enfield Himalayan 750-এর দাম শুরু ৪,৮৯,৪৯০ টাকা থেকে। এটা এক্স শোরুম দাম।

Royal Enfield Himalayan 750-র ইঞ্জিন কেমন?
নতুন Himalayan 750 মার্কেটে এসেছে। এটিতে রয়েছে ৭৪৩ সিসির এয়ার/অয়েল-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ৭,০০০ rpm-এ ৫৫ bhp পাওয়ার এবং ৫,০০০ rpm-এ সর্বোচ্চ ৬৩ Nm টর্ক পাওয়া যাবে।

সংস্থার দাবি, মাত্র ৩,৫০০ rpm থেকেই সর্বোচ্চ টর্কের ৯০ শতাংশ পাওয়া যাবে। ফলে কম ও মাঝারি গতিতেও বাইকের পারফরম্যান্স হবে দারুণ। এই বাইকের ইঞ্জিনের সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। এছাড়া ওয়েট মাল্টি-প্লেট ক্লাচও রয়েছে।

Royal Enfield Himalayan 750-এর ফ্রেম কেমন?
নতুন Himalayan 750 তৈরি হয়েছে বক্স-সেকশন স্পাইন ফ্রেমের উপর। সঙ্গে রয়েছে প্রেসড-স্টিল আউটরিগার। ইঞ্জিনকেও ফ্রেমের কাঠামোর অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে।

সাসপেনশনের দায়িত্ব সামলাচ্ছে ৪৩ মিমির Showa USD ফ্রন্ট ফর্ক। এতে ড্যাম্পিং, কমপ্রেশন এবং রিবাউন্ড অ্যাডজাস্ট করার সুবিধা রয়েছে। সামনের সাসপেনশনে ১৯০ মিমি ট্র্যাভেল পাওয়া যাবে।

বাইকটিতে রয়েছে ১৯ ইঞ্চির সামনের এবং ১৭ ইঞ্চির পিছনের চাকা। দু'টি চাকাতেই টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। কাস্ট-অ্যালয় এবং স্পোক, দু'ধরনের চাকার অপশন থাকছে।

Advertisement

এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫ মিমি। সিট হাইট ৮১৫ মিমি। হুইলবেস ১,৫২২ মিমি। কার্ব ওজন ২২৪ কেজি। ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা ১৭.৮ লিটার। পেলোড ক্যাপাসিটি ১৯৪ কেজি।

Royal Enfield Himalayan 750-র ফিচার
এই বাইকটিতে রয়েছে পাঁচটি রাইডিং মোড। সেগুলি হল- Road, Road Sport, Rain, Trail এবং Custom।

এই মোড অনুযায়ী ইঞ্জিন ম্যাপিং, ABS এবং ট্র্যাকশন কন্ট্রোলের সেটিংস বদলে যাবে। ফলে রাস্তা ও আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী বাইক চালানো যাবে।

এছাড়াও থাকছে-

  • ৬-অ্যাক্সিস IMU
  • ক্রুজ কন্ট্রোল
  • টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS)
  • ৪ ইঞ্চির গোলাকার TFT ইন্সট্রুমেন্ট কনসোল
  • ব্লুটুথ ও Wi-Fi কানেক্টিভিটি
  • ইন্টিগ্রেটেড নেভিগেশন
  • ফোন ও মিউজিক কন্ট্রোল
  • ইমোবিলাইজার
  • চার্জিংয়ের জন্য রয়েছে দু'টি Type-C USB পোর্ট। এর মধ্যে একটি পোর্টে ২৭W ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে।

রয়েছে নতুন ৭ ইঞ্চির LED হেডল্যাম্প। টার্ন ইন্ডিকেটরে থাকছে সেল্ফ-ক্যানসেলিং ফিচার। পাশাপাশি রয়েছে ইমার্জেন্সি ব্রেক ল্যাম্প।

দীর্ঘ সফরের সুবিধার কথাও মাথায় রাখা হয়েছে। এতে দেওয়া হয়েছে পাঁচটি ধাপে অ্যাডজাস্ট করা যায় এমন উইন্ডস্ক্রিন। সর্বোচ্চ ৬০ মিমি পর্যন্ত এটি অ্যাডজাস্ট করা যাবে।

এ ছাড়া চালক ও পিছনের যাত্রীর জন্য আলাদা সিট রয়েছে। বাইকের ওয়েস্টলাইনও রাখা হয়েছে সরু। চালানোর সুবিধা ও আরাম বাড়াতে অতিরিক্ত সিটের বিকল্পও অ্যাকসেসরিজ হিসেবে পাওয়া যাবে।

 

POST A COMMENT
Advertisement