Royal Enfield Hunter 350-এর সার্ভিসিং কতদিন অন্তর করা উচিত? না জানলেই বাইকের ক্ষতি

নিয়মিত সার্ভিসিং করতে হবে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর। কিন্তু কতদিন অন্তর করবেন এই সার্ভিসিং? জেনে নিন দ্রুত।

Advertisement
Royal Enfield Hunter 350-এর সার্ভিসিং কতদিন অন্তর করা উচিত? না জানলেই বাইকের ক্ষতিরয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর সার্ভিসিং
হাইলাইটস
  • নিয়মিত সার্ভিসিং করতে হবে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর
  • কতদিন অন্তর করবেন এই সার্ভিসিং?
  • জেনে নিন দ্রুত

রয়্যাল এনফিল্ড হান্টার একটি দুর্দান্ত বাইক। আর এই বাইকটির এখন অনেকে ক্রেজ। বিশেষত, জেন জি-রা এই বাইকটি ভীষণ ভালোবাসে। কারণ, এই বাইকটির দাম তুলনায় কম। পাশাপাশি এর লুকটাও বেশ আধুনিক। তাই এখন এই বাইকের বিরাট বিক্রি।

যদিও মাথায় রাখতে হবে, রয়্যাল এনফিল্ডের এই বাইকটি ঠিকঠাক রাখতে চাইলে নিয়মিত সার্ভিসিং করা জরুরি। আর এখানেই অনেকের ভুল হয়। তাঁরা বুঝতেই পারেন না যে ঠিক কখন এই বাইকের সার্ভিসিং করা উচিত। আর তাতেই বাইকের দফারফা হয়ে যায়। তাই সবার প্রথমে জেনে নিতে হবে ঠিক কতদিন অন্তর এই বাইকের সার্ভিসিং করতে হবে। 

প্রথম সার্ভিসিং কবে? 
এটা প্রথমেই জানা দরকার। এক্ষেত্রে বাইক চালানো শুরু করার প্রথম ৪৫ দিন বা প্রথম ৫০০-কিমি চালানো, যেটা আগে হবে, তখনই করতে হবে সার্ভিসিং। তাহলেই বাইক ভাল থাকবে।

দ্বিতীয় সার্ভিসিং কবে? 
বাইক মোটামুটি ৫০০০ কিমি চলার পর অবশ্যই দ্বিতীয় সার্ভিসিং কতে হবে। এছাড়া যদি ৫০০০ কিমি চলার আগেই ৬ মাস পেরিয়ে যায়, তাহলেও করে ফেলতে হবে দ্বিতীয় সার্ভিসিং। 

তৃতীয় সার্ভিসিং কবে হবে? 
এই সার্ভিসিং অবশ্যই করে ফেলতে হবে। গাড়িটি ১০০০০ কিমি চলার পরই এই সার্ভিসিং করা মাস্ট। এছাড়া ৫০০০ কিমি চলার আগেই যদি ১ বছর পেরিয়ে যায়, তাহলেও সার্ভিসিং করতে হবে। এটাই হল অন্যতম বিষয়। 

এই ৩টে সার্ভিসিং নিয়মিত করতে হবে। এটাই হল নিয়ম। তারপর আবার নিয়ম করে সার্ভিসিং করা জরুরি। এরপর নিয়ম করে ৫০০০ কিমি অন্তর মেইনটেন্যান্স করতে হবে। এটাই হল নিয়ম। 

কী কী করবেন? 
সার্ভিসিং করার সময় কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। যেমন ধরুন-
১. সবার প্রথমে ইঞ্জিন অয়েল দেখতে হবে। এটাই হল প্রথম কাজ। এই অয়েল নিয়মিত বদলে ফেলুন। 
২. ব্রেক চেক অবশ্যই করবেন। এটাও খুব জরুরি।
৩. বাইকের এয়ার ফিল্টারও চেক করতে হবে। 

তাই সার্ভিসিংয়ের সময় এই বিষয়গুলি মাথায় রাখা অবশ্যই জরুরি। নইলে সার্ভিস করিয়েও তেমন একটা লাভ হবে না। 

Advertisement

 
 

 

POST A COMMENT
Advertisement