প্রতীকী ছবি ১ নভেম্বর থেকে ভারতে একটি নতুন নিয়ম কার্যকর হবে। যা লক্ষ লক্ষ ভারতীয় মোবাইল ব্যবহারকারীর জন্য সুবিধাজনক হবে। এখন থেকে অজানা নম্বর থেকে আসা কলে নম্বরের সঙ্গে সিম ব্যবহারকারীরও নাম দেখা যাবে। ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকম পরিষেবা প্রদানকারীদের জন্য নির্দেশিকা জারি করেছে।
ডিপার্টমেন্ট অফ টেলিকম একটি নির্দেশ জারি করে সমস্ত টেলিকম পরিষেবা প্রদানকারীকে ১ নভেম্বর থেকে কলারনেম প্রেজেন্টেশন চালু করার নির্দেশ দিয়েছে। কলার নেম প্রেজেন্টেশন মূলত ভারতের ভেরিফায়েড কলার সিস্টেম, যার মাধ্যমে কলারের নম্বরটি প্রদর্শিত হয়।
এমন পরিস্থিতিতে যদি কোনও ব্যক্তি অপরিচিত নম্বর থেকে অন্য ব্যক্তিকে ফোন করেন এবং অপর প্রান্তের ব্যক্তির ফোনবুকে তাঁর নাম সেভ করা না থাকে তাহলে ফোনে সেই ব্যক্তির নাম প্রদর্শিত হবে যাঁর নামে সিম কার্ডটি ইস্যু করা হয়েছে।
ডিপার্টমেন্ট অফ টেলিকমের নির্দেশ অনুযায়ী, 4G প্রজন্মের উপরের সকল পরিষেবা ব্যবহারকারীদের জন্য কলার নেম প্রেজেন্টেশন পরিষেবাটি চালু করা হবে। 2G এবং 3G পরিষেবা ব্যবহারকারীদের জন্যও কলার নেম প্রেজেন্টেশন পরিষেবাটি চালু করা হবে এবং এ বিষয়ে পৃথক ঘোষণা করা হবে।
কলার ID পরিষেবা কী ভাবে কাজ করে?
ডিপার্টমেন্ট অফ টেলিকমের নির্দেশ অনুযায়ী, যখনই কোনও ব্যক্তি তাঁর স্মার্টফোনে কল পাবেন, তখন কলারের নম্বরটি স্মার্টফোনের ডিসপ্লের উপরে দেখা যাবে এবং তার নীচে কন্ট্যাক্ট বুকে সেভ করা কলারের নামটি দেখা যাবে। যদি নম্বরটি কন্ট্যাক্ট বুকে কোনও নামে সেভ করা না থাকে, তাহলে টেলিকম সার্ভারে সেভ করা নামটি দেখাবে।
আন্তর্জাতিক কল
আন্তর্জাতিক কলগুলি কলারের নম্বর সহ কলার নেম প্রেজেন্টেশনের অধীরে প্রদর্শিত হবে। এর জন্য সমস্ত টেলিকম কোম্পানিকে একটি ডেটাবেস তৈরি করতে হবে। এই পরিষেবাটি বর্তমানে পরীক্ষাধীন রয়েছে এবং আগামী দিনগুলিতে এটি বাস্তবায়ন করা হবে।
সাইবার প্রতারকদের হাত থেকে ভারতীয়দের রক্ষার প্রচেষ্টা
নতুন নিয়মের মাধ্যমে সাইবার অপরাধ এবং কল স্ক্যাম বন্ধ করাই ডট-এর লক্ষ্য। এই উদ্দেশ্যে সংস্থাগুলি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করচে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাহায্য করছে।