AC Fridge Service: অর্ধেক খরচে করুন এসি, ফ্রিজের সার্ভিস, বাম্পার অফার দিচ্ছে এই সংস্থা

গরম পড়তে শুরু করেছে। বাড়ছে তাপমাত্রা। এমন পরিস্থিতিতে অনেকেই এসি এবং ফ্রিজ সার্ভিস করানোর কথা ভাবছেন। কিন্তু খরচার ভয়ে আসছেন পিছিয়ে। যদিও চিন্তা নেই, স্যামসাং ইন্ডিয়ার পক্ষ থেকে আনা হয়েছে কিছু সেরা অফার। তাদের পক্ষ থেকে প্রোঅ্যাক্টিভ সামার কেয়ার ক্যাম্পেন লঞ্চ করা হয়েছে। আর সেই কর্মসূচিতে এসি এবং ফ্রিজের সার্ভিসিংয়ের উপর ভাল অফার মিলবে।

Advertisement
অর্ধেক খরচে করুন এসি, ফ্রিজের সার্ভিস, বাম্পার অফার দিচ্ছে এই সংস্থাএসি ফ্রিজ সার্ভিস
হাইলাইটস
  • গরম পড়তে শুরু করেছে। বাড়ছে তাপমাত্রা
  • স্যামসাং ইন্ডিয়ার পক্ষ থেকে আনা হয়েছে কিছু সেরা অফার
  • কর্মসূচিতে এসি এবং ফ্রিজের সার্ভিসিংয়ের উপর ভাল অফার মিল

গরম পড়তে শুরু করেছে। বাড়ছে তাপমাত্রা। এমন পরিস্থিতিতে অনেকেই এসি এবং ফ্রিজ সার্ভিস করানোর কথা ভাবছেন। কিন্তু খরচার ভয়ে আসছেন পিছিয়ে। যদিও চিন্তা নেই, স্যামসাং ইন্ডিয়ার পক্ষ থেকে আনা হয়েছে কিছু সেরা অফার। তাদের পক্ষ থেকে প্রোঅ্যাক্টিভ সামার কেয়ার ক্যাম্পেন লঞ্চ করা হয়েছে। আর সেই কর্মসূচিতে এসি এবং ফ্রিজের সার্ভিসিংয়ের উপর ভাল অফার মিলবে।

স্যামসাং জানিয়েছে যে গ্রাহকদের এসি এবং ফ্রিজ সার্ভিসিং করার জন্য বেশি টাকা দিতে হবে না। বরং গ্যাঁটের কড়ি অর্ধেক খরচ করেও সার্ভিস করা যাবে। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে লেবার চার্জ, পিকআপ, ডেলিভারি এবং জেট ক্লিনিংয়ের উপরও দেওয়া হবে ডিসকাউন্ট। যার ফলে অনেকটাই টাকা বাঁচবে গ্রাহকদের। খুব সহজেই করা যাবে কোম্পানি সার্ভিসিং। 

রেগুলার সার্ভিসে মিলবে বিরাট লাভ...
স্যামসাং ইন্ডিয়া জানিয়েছে যে এসি এবং ফ্রিজের রেগুলার মেন্টেনেন্স করা জরুরি। তাতে ভাল থাকে এই সব যন্ত্র। সেরা কুলিং পাওয়া যায়। পাশাপাশি বিদ্যুৎ খরচও কমে যায় অনেকটাই। 

এই সংস্থা আরও জানিয়েছে যে নিয়মিত ফ্রিজ এবং এসি সার্ভিসিং করলে এই সব যন্ত্রের হাইজিন ঠিক থাকে। এগুলি পরিষ্কার থাকে। এই সব যন্ত্রের ভিতরে ময়লা জমে না। 

অন্যদিকে আপনি যদি নিয়মিত এই সব যন্ত্রের সার্ভিসিং না করেন, তাহলে এগুলির ভিতরে ময়লা জমে যেতে পারে। শুধু তাই নয়, কমে যেতে পারে কুলিং ক্যাপাসিটি। যার ফলে ইলেকট্রিসিটি বিল আসতে পারে বেশি। 

কী ডিসকাউন্ট মিলছে? 

  • সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে যে লেবার চার্জের উপর ডিসকাউন্ট দেওয়া হবে ৫০ শতাংশ 
  • ৫০ শতাংশ অফ মিলবে পিকআপ এবং ডেলিভারির উপর
  • এসি জেট ক্লিনিং-এ ৫০ শতাংশ অফ
  • ১০ শতাংশ ডিসকাউন্টে পাওয়া যাবে পার্টস এবং অ্যাক্সেসরিজ

আর তাতেই সহজে বলা যায় যে খুব কম পয়সায় আপনি সার্ভিস করে নিতে পারবেন।

এসি সার্ভিসিংয়ের ডিমান্ড বাড়ছে
বাড়ছে গরম। আর এমন পরিস্থিতিতে কিছু কিছু পরিবার এসি ব্যবহারের জন্য তৈরি হচ্ছে। যার ফলে চাহিদা বাড়ছে এসি সার্ভিসিংয়ের। আর এই সময় গ্রাহকদের জন্য দারুণ অফার আনল স্যামসাং। তাদের এই অফারের সুবিধা নিলে আপনার খরচ অনেকটাই কমে যাবে। যন্ত্রগুলির স্বাস্থ্য থাকবে ভাল। সুতরাং এই অফরটা ছাড়বেন না কিন্তু।

Advertisement

 

POST A COMMENT
Advertisement