Samsung Google Apple Phone Launch: গেজেটপ্রেমীদের জন্য সুখবর, Samsung, Google, Apple এর সবচেয়ে শক্তিশালী মোবাইল লঞ্চ হচ্ছেSamsung Google Apple Phone Launch: স্মার্টফোন প্রেমীদের জন্য এবার এক বিরাট সুখবর আসতে চলেছে। যদি আপনি একটি নতুন এবং প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তবে আপনাকে আর সামান্য কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ আগামী মাত্র দুই মাসের মধ্যে বিশ্বের প্রথম সারির তিনটি টেক জায়ান্ট সংস্থা তাদের সবথেকে শক্তিশালী ও লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারে আনতে সম্পূর্ণ প্রস্তুত। আগামী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে।
Samsung Galaxy Z Fold 8
এই লঞ্চের মরশুমের গ্র্যান্ড ওপেনিং করতে চলেছে স্যামসাং যারা তাদের পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড ২০২৬ ইভেন্টের অফিসিয়াল দিন ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। আগামী ২২ জুলাই লন্ডনে আয়োজিত এই মেগা ইভেন্টে স্যামসাং তাদের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৮ এর সাথে গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা ২ সহ মোট ৭টি নতুন প্রোডাক্ট লঞ্চ করবে এবং এবারের টিজারে এ নিউ শেপ আনফোল্ডস ট্যাগলাইন ব্যবহার করায় মনে করা হচ্ছে যে ফোল্ডেবল ফোনের ডিসপ্লে এবং আকারে বড়সড় চমকপ্রদ বদল দেখা যাবে।
Google Pixel 11 Pro
স্যামসাংয়ের ঠিক পরেই অগস্ট মাসে টেক দুনিয়া কাঁপাতে ময়দানে নামবে গুগল। বিভিন্ন লিকে প্রকাশ পেয়েছে যে আগামী ১২ আগস্ট গুগলের মেড বাই গুগল ২০২৬ ইভেন্টটি অনুষ্ঠিত হতে পারে যেখানে পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ডের মতো দমদার স্মার্টফোনগুলি সামনে আনা হবে। এই ফোনগুলির ডিজাইন আগের মতো থাকলেও এতে পিক্সেল গ্লো নামের একটি চোখ ধাঁধানো নতুন নোটিফিকেশন ফিচার যুক্ত হতে পারে যদিও অতিরিক্ত উৎপাদন খরচের কারণে এই সিরিজের দাম কিছুটা চড়া হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Apple iPhone 18 Pro
আর এই সবের পর সেপ্টেম্বর মাসে বাজিমাত করতে এন্ট্রি নেবে টেক দুনিয়ার বাদশা অ্যাপল। নিজেদের আইফোন ১৮ সিরিজ লঞ্চের জন্য অ্যাপল পুরোপুরি কোমর বেঁধে নেমে পড়েছে যেখানে আইফোন ১৮ প্রো মডেলের পাশাপাশি টেক দুনিয়াকে চমকে দিয়ে অ্যাপলের ইতিহাসের প্রথম ফোল্ডেবল আইফোন অর্থাৎ আইফোন আল্ট্রা ফোল্ডও আত্মপ্রকাশ করতে পারে। টেক বিশেষজ্ঞদের মতে ফোল্ডেবল আইফোনের প্রথম জেনারেশনে সম্পূর্ণ নতুন ধরনের ডিসপ্লে শেপ দেখা যাবে যাতে ফোল্ডিং ক্রিজ একদম থাকবে না বললেই চলে। তাই টেকপ্রেমীদের জন্য আগামী কয়েকটা মাস গ্যাজেটের দুনিয়ায় ব্যাপক উত্তেজনাপূর্ণ হতে চলেছে।