Samsung S24 FE Flipkart: Samsung-এর ৬০ হাজারের সেরা ফোন ডিসকাউন্টে ৩৮ হাজার, কী কী ফিচার?

কথা হচ্ছে Samsung Galaxy s24 FE সম্পর্কে। এই ফোনটাই অনেক টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তাই দ্রুত ফোন এবং ডিসকাউন্ট সম্পর্কে জেনে নিন। 

Advertisement
Samsung-এর ৬০ হাজারের সেরা ফোন ডিসকাউন্টে ৩৮ হাজার, কী কী ফিচার?স্যামসাং S24 FE
হাইলাইটস
  • কথা হচ্ছে Samsung Galaxy s24 FE সম্পর্কে
  • এই ফোনটাই অনেক টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে
  • তাই দ্রুত ফোন এবং ডিসকাউন্ট সম্পর্কে জেনে নিন

শুরু হয়ে গিয়েছে ভালোবাসার মরশুম। এই সময় নিজের প্রিয়জনকে একটা ভালো ফোন কিনে দিতেই পারেন। আর সেটা না চাইলে নিজেকেও উপহার দিতে পারেন একটা হাই এন্ড ফোন। তাতে নিজের কাছেই নিজের সম্মান বৃদ্ধি পাবে। চড়বে আত্মবিশ্বাস।

তবে হাই এন্ড ফোন বলেছি বলেই দামের চিন্তা করে ঘাবড়ে যাবেন না। খুব বেশি হবে না খরচ। বরং ভাল ডিসকাউন্টেই পেয়ে যাবেন একটি স্যামসাংয়ের ফোন। এই ফোনটির আসল দাম ৬০ হাজার টাকা। কিন্তু এখন ডিসকাউন্টে এটি পাওয়া যাচ্ছে মাত্র ৩৮ হাজার টাকায়। 

এটি একটি প্রিমিয়াম ফোন। এই ফোনটাই এখন সস্তায় মিলছে। ফ্লিপকার্টেই সস্তাতে বিক্রি হচ্ছে এই ফোন। ভাবছেন কোন ফোনের কথা বলছি? তাহলে শুনুন, কথা হচ্ছে Samsung Galaxy s24 FE সম্পর্কে। এই ফোনটাই অনেক টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তাই দ্রুত ফোন এবং ডিসকাউন্ট সম্পর্কে জেনে নিন। 

কত টাকায় পাওয়া যাচ্ছে? 
এই ফোনটির দাম হল ৫৯,৯৯৯ টাকা। ২০২৪ সালের সেপ্টেম্বরে লঞ্চ করে ফোনটি। আর এখন সেটারই দাম অনেকটা কমে গিয়েছে। ৮ জিবি ব়্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের এই ফোনের দাম কমে হয়েছে ৩৯,৯৯৯ টাকা। আর এই ডিলটা শুধু ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে।

কার্ড ডিসকাউন্ট রয়েছে
এই ফোনটি কিনতে চাইলে আপনি কার্ড ডিসকাউন্টও পাবেন। একাধিক কার্ডে এই ফোনের উপর ২ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। 

সব অফার মিলিয়ে আপনি মোটামুটি ৩৮ হাজার টাকায় এই ফোনটা পেয়ে যাবেন। তাই ডিসকাউন্ট চাইলে এখন ফোনটি কিনে নিতেই পারেন।

এতে রয়েছে Exynos 2400e প্রসেসর রয়েছে। পাশাপাশি এতে পাবেন ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এতে রয়েছে ৪৭০০এমএএইচ ব্যাটারি। 

যা ক্যামেরা ফিচার পাবেন...
স্মার্টফোনে ৫০ এমপি প্লাস ১২ প্লাস ৮ এমপি ট্রিপল রেয়ার ক্যামেরা পাবেন। এছাড়া ফ্রন্ট ক্যামেরা রয়েছে ১০ এমপি। যার সহজ অর্থ হল এই ফোন ছবি তোলার জন্য সেরার সেরা।

Advertisement

তবে আমাদের এই নিবন্ধ পড়েই ফোনটা কিনে নিতে হবে না। তার আগে করুন রিসার্চ। দেখুন ফোনটা আপনার জন্য ভাল কি না। আপনি যা যা ফিচার চান, সেগুলি রয়েছে কি না। তারপরই ফোনটা কেনার কথা ভাবুন। একদমই তাড়াহুড়ো করবেন না।

 

POST A COMMENT
Advertisement