Samsung Galaxy S26 Ultra: ১৫,০০০ টাকা ডিসকাউন্টে Samsung-এর ২০০ মেগাপিক্সেলের ফোন, এখন দাম কত?

স্যামসাং গ্যালাক্সি এস ২৬ আলট্রা ফোনটি দারুণ। এতে রয়েছে আশ্চর্য কিছু ফিচার। আর এই ফোনের দামই বর্তমানে কমেছে অনেকটাই।

Advertisement
১৫,০০০ টাকা ডিসকাউন্টে Samsung-এর ২০০ মেগাপিক্সেলের ফোন, এখন দাম কত? স্যামসাং গ্যালাক্সি এস ২৬ আলট্রা
হাইলাইটস
  • স্যামসাং গ্যালাক্সি এস ২৬ আলট্রা ফোনটি দারুণ
  • এতে রয়েছে আশ্চর্য কিছু ফিচার
  • এই ফোনের দামই বর্তমানে কমেছে অনেকটাই

স্যামসাং-এর ফ্ল্যাগশিপ ফোন হল স্যামসাং গ্যালাক্সি এস ২৬ আলট্রা। আর এই ফোনটি অত্যন্ত পাওয়ারফুল। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। পাশাপাশি সেরা প্রসেসর পাবেন এতে। শুধু তাই নয়, এই ফোনে আরও কিছু দারুণ ফিচার রয়েছে। আর কয়েক মাস আগেই এই ফোন লঞ্চ করেছিল। তাই এখনও এই ফোন নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা রয়েছে। অনেকেই কিনতে চাইছেন এই ফোন। আর আপনিও সেই দলে থাকলে আপনার জন্য একটা ভাল খবর রয়েছে। কারণ, ইতিমধ্যেই ১৫,০০০ টাকা কমেছে এই ফোনের দাম। 

কত বড় ডিসকাউন্ট রয়েছে? 

প্রসঙ্গত, স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল ১,৩৯,৯৯৯ টাকায়। আর ই-কমার্স সাইট অ্যামাজনে বর্তমানে ফোনটার দাম রয়েছে ১,৩০,৯৯৯ টাকায়। ডিসকাউন্ট রয়েছে ৯০০০ টাকার। অর্থাৎ প্রথমেই সরাসরি আপনি ৯ হাজার টাকা ছাড় পাচ্ছেন ফোনটিতে। এর সঙ্গে আবার মিলবে একটা ব্যাঙ্ক ডিসকাউন্ট। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে ৬০০০ টাকা ছাড় পাবেন। যার ফলে ১৫,০০০ টাকা ছাড়ে মিলবে এই ফোনটিতে। তাই চাইলে এখন কিনতেই পারেন ফোনটি। 

স্যামসাং গ্যালাক্সি এস২৬-এর স্পেসিফিকেশন কী? 
স্যামসাং গ্যালাক্সি এস২৬ দারুণ একটি ফোন। এই ফোনে অত্যাধুনিক সব ফিচার রয়েছে। এতে পেয়ে যাবেন ২০০ মেগা পিক্সেল ক্যামেরা। শুধু তাই নয়, এই ফোনে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপিক টেলিফটো লেন্সও রয়েছে। এছাড়া ১০ মেগাপিক্সেল লেন্সও পাবেন। সেই সঙ্গে ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও রয়েছে। তাই এই ফোনে যে কেমন ছবি উঠবে, সেটা বুঝতেই পারছেন নিশ্চয়ই। 

সেরার সেরা ডিসপ্লে
এই ফোনের ডিসপ্লে সেরার সেরা। স্যামসাং গ্যালাক্সি এস২৬-এ পাবেন ৬.৯ ইঞ্চির ডায়নামিক LTPO AMOLED 2X ডিসপ্লে প্যানেল। পাশাপাশি এতে মিলবে কর্নিং গোরিলা গ্লাস আরমর ২ গ্লাস প্রোটেকশন।

স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা প্রসেসর
 স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ (৩এনএম) চিপসেট। পাশাপাশি এতে রয়েছে ৫০০০এমএএইচ ক্যামেরা। এই ফোনটি ৬০ ওয়াটে ফাস্ট চার্জ করা যাবে। শুধু তাই নয়, এতে রিভার্স এবং ওয়্যারলেস চার্জিংও পাবেন। 
 
তবে পরিশেষে বলব, আই প্রতিবেদন পড়ে ফোনটি কিনবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। দেখুন ফোনটি কেমন। তার ভাল এবং খারাপ দিক জানুন। তারপরই না হয় কেনার সিদ্ধান্ত নেবেন। 

Advertisement


 

 

POST A COMMENT
Advertisement