শেয়ার মার্কেট বুধবার উত্থান দেখেছিল ভারতের শেয়ারবাজার। আর বৃহস্পতিবার শুরুতেও সেই একই ধারা অব্যাহত। বুধবার সেনসেক্স ক্লোজিং দেয় ৮৩,৯৩৮ পয়েন্টে। আর আজ দিনের শুরুতে এটি খোলে ৮৪,৩০১ পয়েন্টে। ওদিকে নিফটি বুধবার ২৫,৮১৯ পয়েন্টে শেষ করেছিল। সেটা আজ বেড়ে দিনের শুরুতেই ২৫,৮৭৩ পয়েন্টে পৌঁছে যায়।
আর সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ নিফটি রয়েছে ২৫,৮৯৬ পয়েন্টে। ওদিকে সেনসেক্স বেড়েছে ৪০৭ পয়েন্ট। এটি রয়েছে ৮৪,৩২৯ পয়েন্ট। যার ফলে বড়সড় লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা।
আইটি শেয়ারে বড়সড় লাভ
বাজার খোলার পর আইটি সংস্থার শেয়ারে সবচেয়ে বেশি কেনাকাটা দেখা যায়। ইনফোসিসের শেয়ার ২.৬৩ শতাংশ বাড়ে। HCL টেকনোলজিসের শেয়ার বৃদ্ধি পায় ২.০৭ শতাংশ। TCS-এর শেয়ার ১.৮৭ শতাংশ এবং টেক মাহিন্দ্রার শেয়ার ১.৪৮ শতাংশ বাড়ে।
মেটাল স্টকেও এ দিন ভাল কেনাকেটা দেখা গিয়েছে। টাটা স্টিলের শেয়ার বাড়ে ১.৭৯ শতাংশ। HDFC ব্যাঙ্কের শেয়ার ১.২৮ শতাংশ এবং অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার ০.৯৪ শতাংশ বাড়ে। টাইটান, সান ফার্মা, ইটারনাল, BEL, NTPC এবং ITC-র শেয়ারও সামান্য লাভের মুখ দেখে।
অন্যদিকে, সেনসেক্সে সবচেয়ে বেশি পতন হয় বাজাজ ফিনান্সের শেয়ারে। সংস্থার শেয়ার ২.৪০ শতাংশ কমে যায়। বাজাজ ফিনসার্ভের শেয়ার কমে ১.৪৫ শতাংশ। মারুতি সুজুকির শেয়ার ০.৯১ শতাংশ, ইন্ডিগোর ০.৮৯ শতাংশ এবং ট্রেন্টের শেয়ার ০.৮১ শতাংশ কমে।
আল্ট্রাটেক সিমেন্ট, হিন্দুস্তান ইউনিলিভার, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এশিয়ান পেন্টস, ভারতী এয়ারটেল, লারসেন অ্যান্ড টুব্রো এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারও লোকসানে ছিল।
বিভিন্ন সেক্টরের ছবিটা কেমন?
এক্ষেত্রে মার্কেটের বিভিন্ন সেক্টরে মিশ্র প্রবণতা দেখা যায়। নিফটি আইটি সূচক ১.৭৪ শতাংশ বেড়েছে। মেটাল সূচক বেড়েছে ০.৮৫ শতাংশ। প্রাইভেট ব্যাঙ্ক ০.১১ শতাংশ, রিয়েলটি ০.১৪ শতাংশ এবং ফার্মা সূচক ০.১২ শতাংশ বাড়ে।
তবে অটো সূচক ০.৭২ শতাংশ কমে যায়। FMCG সূচক কমে ০.৮২ শতাংশ। মিডিয়া সূচকে পতন হয় ০.৫৭ শতাংশ। অয়েল অ্যান্ড গ্যাস ০.৩২ শতাংশ এবং কনজিউমার ডিউরেবলস ০.৩৬ শতাংশ কমে। PSU ব্যাঙ্ক সূচকও সামান্য নীচে ছিল।
মাথায় রাখতে হবে, বৃহস্পতিবার সকালে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে। WTI ক্রুডের দাম ০.৮৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৪.৩৯ ডলারে পৌঁছয়। ব্রেন্ট ক্রুডের দাম ০.৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫.৩২ ডলার হয়।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।