নতুন লুকে আরও আকর্ষণীয় Suzuki V-Strom SX, ২৬.৫ bhp ইঞ্জিনের এই বাইকের দাম কত?

এই বাইকের পারফরম্যান্স একবারে সেরার সেরা। Suzuki V-Strom SX-এ রয়েছে 249cc, সিঙ্গল-সিলিন্ডার, অয়েল-কুলড SOHC ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 26.5 bhp শক্তি 9,300 rpm-এ এবং 22.2 Nm টর্ক 7,300 rpm-এ পাওয়া যায়। আর তাতেই দ্রুত গতিতে ছুটে চলে বাইকটি। একটা অ্যাডভেঞ্চার পাওয়া যায়।

Advertisement
নতুন লুকে আরও আকর্ষণীয় Suzuki V-Strom SX, ২৬.৫ bhp ইঞ্জিনের এই বাইকের দাম কত?Suzuki V-Strom SX
হাইলাইটস
  • এই বাইকের পারফরম্যান্স একবারে সেরার সেরা
  • Suzuki V-Strom SX-এ রয়েছে 249cc, সিঙ্গল-সিলিন্ডার, অয়েল-কুলড SOHC ইঞ্জিন
  • এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 26.5 bhp শক্তি 9,300 rpm-এ এবং 22.2 Nm টর্ক 7,300 rpm-এ পাওয়া যায়

পুরনো বাইক নতুন মোড়কে নিয়ে এল সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া। তাদের অ্যাডভেঞ্চার-ট্যুরার বাইক V-Strom SX-এর জন্য নতুন Glass Sparkle Black + Metallic Matte Fibroin Gray রঙের অপশন আনা হয়েছে। নতুন এই কালার অপশনে আপডেটেড গ্রাফিক্স সামনে আনা হয়েছে। তবে রঙের পরিবর্তন ছাড়া বাইকের মেকানিক্যাল প্যাকেজে কোনও বদল করা হয়নি বলে জানিয়েছে কোম্পানি।

যদিও V-Strom SX বাইকটি আগের রংগুলিতেও পাওয়া যাবে। আর সেই রংগুলি হল Champion Yellow No. 2 + Glass Sparkle Black, Pearl Glacier White + Metallic Matte Stellar Blue এবং Glass Sparkle Black। তাই চাইলে এই সব রঙেও কিনতে পারেন বাইকগুলি।

ইঞ্জিন ও পারফরম্যান্স কী?
এই বাইকের পারফরম্যান্স একবারে সেরার সেরা। Suzuki V-Strom SX-এ রয়েছে 249cc, সিঙ্গল-সিলিন্ডার, অয়েল-কুলড SOHC ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 26.5 bhp শক্তি 9,300 rpm-এ এবং 22.2 Nm টর্ক 7,300 rpm-এ পাওয়া যায়। আর তাতেই দ্রুত গতিতে ছুটে চলে বাইকটি। একটা অ্যাডভেঞ্চার পাওয়া যায়।

এই বাইকের ইঞ্জিনে Suzuki-এর Oil Cooling System (SOCS) ব্যবহার করা হয়েছে। পাশাপাশি Suzuki Eco Performance (SEP) প্রযুক্তিও রয়েছে এতে। এই প্রযুক্তির ফলে পারফরম্যান্স যেমন বজায় থাকে, ঠিক তেমনই জ্বালানি সাশ্রয়ও হয়। 

বাইকের চাকা কেমন?
এই বাইকে 19-ইঞ্চি সামনের এবং 17-ইঞ্চির পিছনের চাকা রয়েছে। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 205 মিমি। এতে রয়েছে ডুয়াল-চ্যানেল ABS।

এছাড়াও V-Strom SX-এ রয়েছে LED লাইটিং, Suzuki Easy Start System এবং Bluetooth-যুক্ত ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা Suzuki Ride Connect সাপোর্ট করে। ট্যুরিংয়ের সুবিধার জন্য বাইকে উইন্ডস্ক্রিন, নাকল কভার, USB চার্জিং পোর্ট এবং রিয়ার ক্যারিয়ারও দেওয়া হয়েছে।

দাম ও অফার
Suzuki V-Strom SX-এর দাম ২,০২,১১৮ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। এর উপর আবার ট্যাক্স বসানো হবে। এই বাইকটি কিনলে Suzuki-এর তরফে ৫,০০০ টাকার নিশ্চিত Rynox ভাউচার দেওয়া হচ্ছে।

Advertisement

এছাড়া নির্দিষ্ট শর্তসাপেক্ষে বাইকের জন্য ১০০ শতাংশ পর্যন্ত লোন পাওয়া যাবে। সুদের হার শুরু হচ্ছে ৬.৯৯ শতাংশ থেকে। তাই যাঁরা এই বাইকটি কিনতে ইচ্ছুক, তাঁরা ইএমআই-তে বাইকটা নিয়ে নিতেই পারেন।

তবে এই প্রতিবেদন পড়ে কোনও বাইক বা গাড়ি কিনবেন না। তাতে সমস্যা। তার চেয়ে বরং নিজে রিসার্চ করুন। তারপরই বাইকটা কিনুন।  

 

POST A COMMENT
Advertisement