টাটা পাঞ্চ ইভিসবথেকে সস্তার ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল টাটা। তাদের পক্ষ থেকে PUNCH EV সামনে আনা হল। এটি একটি SUV। এতে রয়েছে বিরাট ব্যাটারি। যার ক্ষমতা ৪০ kWH। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই গাড়িটির রেঞ্জ মোটামুটি ৪৬৮ কিমি। অর্থাৎ সোজা ভাষায় একবার চার্জ দিলে গাড়িটি ৪৬৮ কিমি ছুটবে।
সংস্থার পক্ষ থেকে দু'টি ভ্যারিয়েন্টে এই গাড়ি লঞ্চ করা হয়েছে। এর স্টার্টিং প্রাইস রয়েছে ৯.৬৯ লক্ষ টাকা। এটি এক্স শো রুম দাম। এর উপর আবার আরটিও এবং ইনস্যুরেন্স দিতে হবে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে আরও একটি মডেল সামনে আনা হয়েছে। এটির দাম অনেকটাই কম, ৬.৪৯ লক্ষ টাকা। তবে এই স্কিমে গাড়ি কিনলে ক্রেতাকে প্রতি কিমিতে ২.৬ টাকা করে সংস্থাকে দিতে হবে। এটা একটি ইএমআই স্কিম।
আসলে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে এখন ব্যাটারি অ্যাজ আ সার্ভিস বা বাস বলে একটি সাবস্ক্রিপশন প্ল্যান চালু হয়েছে। এই প্ল্যানের অধীনে গাড়ির সঙ্গে ব্যাটারির দাম ধরা হয় না। তার বদলে ব্যাটারির খরচ মেটানো হয় ব্যবহারের নিরিখে। গাড়ি যতটা ব্যবহার হয়, সেই অনুযায়ী দিতে হয় ব্যাটারির টাকা। এতে গাড়ির দাম অনেটাই কমে। আর এমনটাই হয়েছে টাটা পাঞ্চ ইভি গাড়ির সঙ্গেও।
কী কী ফিচার মিলছে?
এই গাড়িতে রয়েছে একাধিক সেরা ফিচার। এক্ষেত্রে সামনে রয়েছে নতুন ফ্রন্ট বাম্পার। এর ডিজাইনটা চমকপ্রদ। এছাড়া গাড়িতে রয়েছে ওয়াই শেপড এলইডি লাইট।
এখানেই শেষ নয়, এই গাড়িতে রয়েছে ১৬ ইঞ্জির এরো অপটিমাইজড অ্যালয় হুইল। আর এই চাকার দৌলতেই গাড়িটি অনেকটা হালকা করা সম্ভব হয়েছে বলে খবর।
নতুন এই গাড়ির পিছনে মিলবে এলইডি টেইল ল্যাম্প। যেমনটা ঠিক পেট্রোল পাঞ্চে পাওয়া যায়।
গাড়ির আয়তন
লম্বায় এটি ৩৮৮০ মিমি। চওড়ায় ১৭৪২ মিমি। আর গাড়িটির উচ্চতা হল ১৬২২ মিমি। এর হুইলবেস হল ১৯৫ মিমি। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৯৫ মিমি।
ব্যাটারি সম্পর্কে দুই-চার কথা
এই গাড়িতে দুইটি ব্যাটারি অপশন রয়েছে। প্রথমত ৩০ কিলোওয়াটের মিডিয়াম রেঞ্জ অপশন এবং ৪০ কিলোওয়াটের লং রেঞ্জ অপশন। এক্ষেত্রে সংস্থা দাবি করছে যে একবার চার্জ দিলে এই গাড়ি ৪৬৮ কিমি পর্যন্ত দৌড়তে পারে। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, বাস্তবে মোটামুটি ৩৩৫ থেকে ৩৫৫ কিমি রেঞ্জ দিতে পারে এই গাড়ি।