Tecno Camon 19 Pro Mondrian Edition: সময়ে সময়ে কালার চেঞ্জ হবে এই ফোনের, ভারতে প্রথম, দামও সস্তা

Tecno Camon 19 Pro Mondrian Edition: ভারতের প্রথম কালার চেঞ্জিং ফোন লঞ্চ হতে চলেছে। ১৫ সেপ্টেম্বর আমাজনের মিলবে এই ফোন। দামও সস্তা। জেনে নিন, দাম, ফিচার আর স্পেসিফিকেশন...

Advertisement
সময়ে সময়ে কালার চেঞ্জ হবে এই ফোনের, ভারতে প্রথম, দামও সস্তাtecno camon 19 pro mondrian edition: ভারতের প্রথম কালার চেঞ্জিং ফোন
হাইলাইটস
  • ভারতের প্রথম মাল্টি কালার চেঞ্জিং ফোন
  • শীঘ্রই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে
  • সূত্রের খবর এটি দামেও হবে সস্তা

Tecno Camon 19 Pro Mondrian Edition: টেকনো ক্যামন 19 pro মন্ট্রিয়ান এডিশন, খুব দ্রুত ভারতে লঞ্চ হতে চলেছে।এই ফোনের ব্যাক সাইডে কালার চেঞ্জ হওয়ার প্যানেল দেওয়া হয়েছে। এ বিষয়ে কোম্পানি তাদের লঞ্চের সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। Tecno Camon 19 Pro Mondrian Edition ই-কমার্স সাইট অ্যামাজনে লিস্ট করে দেওয়া হয়েছে।

১৫ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে এই নয়া ফোন

যদিও এই ফোনটি কবে লঞ্চ হবে, বা কবে থেকে হাতে পাওয়া যাবে, সে বিষয়ে কোম্পানির তরফে নির্দিষ্ট তারিখ জানানো হয়েছে। এই স্মার্ট ফোন দেশে ১৫ সেপ্টেম্বর আসতে চলেছে। এটি ভারতের প্রথম মাল্টি কালারচেঞ্জিং স্মার্টফোন হতে চলেছে। এর ব্যাকসাইডের প্যানেলে ট্র্যাডিশনাল কালার চেঞ্জিং রিয়ার প্যানেলের জায়গায় পলিক্রোমাটিক ফটোইজমার (Polychromatic Photoisomer) টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এতে এর মনোক্রম ব্যাক ইলুমিনেশনে মাল্টিপল কালার দেখাবে। এটার একাধিক ফিচারের বিষয়ে মাইক্রোসাইটের মাধ্যমে তথ্য দেওয়া হয়েছে। যদিও ইন্টারন্যাশনাল মার্কেটে এটি আগেই লঞ্চ করা হয়েছে। এ কারণে এই ফোনের বেশিরভাগ ফিচারের বিষয়ে আমরা আগে থেকেই জানি।

আরও পড়ুনঃ Guava Leaves Benefits: এই ফলের পাতা কমায় ওজন, ডায়াবেটিসেও দারুণ উপকারী

Tecno Camon 19 Pro Mondrian Edition  সম্ভাব্য স্পেসিফিকেশন

টেকনো, এই ফোনে  6.8 ইঞ্চি Full HD+ IPS LCD স্ক্রিন, 120Hz রিফ্রেশ রেট এর সঙ্গে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর অনুসারে জানা গিয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 12 বেসড HiOS 8.6 দেওয়া হতে পারে। এই ফোন মিডিয়াটেক হেলিও G96 প্রসেসরের সঙ্গেও পাওয়া যেতে পারে।

ক্যামেরা, মেমোরি এবং ব্যাটারি

এই ফোনে ৮ জিবি Ram-এর সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি দেওয়া হতে পারে। ফটোগ্রাফির কথা যদি বলি, তাহলে এর রিয়ারে ট্রিপল ক্যামেরা সেট-আপ দেওয়া হতে পারে। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের এবং ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট মোডও দেওয়া হতে পারে। সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হতে পারে। এর ফ্রন্ট ক্যামেরায় ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩W সাপোর্টের ফাস্ট চার্জিং অপশন দেওয়া হতে পারে।

Advertisement

আরও পড়ুনঃ These Zodiac Men Attracts Women Most: এই চার রাশির পুরুষদের দেখলেই মহিলারা আকৃষ্ট হয়ে পড়েন

Tecno Camon 19 Pro Mondrian Edition এর সম্ভাব্য় দাম

টেকনো কেমন ১৯প্রো মন্ড্রিয়ান এডিশন এর সম্ভাব্য দাম কত তা  কোম্পানি এখনও খোলসা করেনি। ভারতে কী দামে এটি বিক্রি করা হবে, সে বিষয়েও কোনও তথ্য নেই। তবে সূত্রের খবর অনুসারে এই ফোন ২০ হাজার টাকার সেগমেন্টে লঞ্চ করা হতে পারে।

 

POST A COMMENT
Advertisement