TVS Jupiter স্কুটারের অন রোড দাম কত? জেনে নিন আপডেট

স্কুটারের বাজারে টিভিএস জুপিটারের বিশেষ কদর রয়েছে। এই স্কুটারের একাধিক ফিচার অনেকের খুবই পছন্দের। বিশেষত, এই স্কুটারের আন্ডার সিট স্পেস দেখার মতো। পাশাপাশি এতে তেল ভরানোর ঝক্কিও খুব কম। কারণ, তেল ভরার জায়গা সামনের দিকে থাকায় সিটে বসেই ফুয়েল রিফিল করা যায়। এবার এর দাম জেনে নিন।

Advertisement
TVS Jupiter স্কুটারের অন রোড দাম কত? জেনে নিন আপডেট টিভিএস জুপিটারের দাম কত?
হাইলাইটস
  • স্কুটারের বাজারে টিভিএস জুপিটারের বিশেষ কদর রয়েছে
  • এই স্কুটারের একাধিক ফিচার অনেকের খুবই পছন্দের
  • এই স্কুটারের আন্ডার সিট স্পেস দেখার মতো

স্কুটারের বাজারে টিভিএস জুপিটারের বিশেষ কদর রয়েছে। এই স্কুটারের একাধিক ফিচার অনেকের খুবই পছন্দের। বিশেষত, এই স্কুটারের আন্ডার সিট স্পেস দেখার মতো। পাশাপাশি এতে তেল ভরানোর ঝক্কিও খুব কম। কারণ, তেল ভরার জায়গা সামনের দিকে থাকায় সিটে বসেই ফুয়েল রিফিল করা যায়।

তাই এখন অনেকেই টিভিএস জুপিটার কেনার কথা ভাবছেন। সেই মতো করছেন প্ল্যান। আর এই কাজে আপনাদের সাহায্য করতে পারি আমরা। আসুন দ্রুত এই স্কুটারের দাম জেনে নেওয়া যাক। 

জুপিটারের অন রোড প্রাইস কত? 
আজ টিভিএস জুপিটারের অন রোড প্রাইস জেনে নিন। এই নিবন্ধে স্কুটারের একাধিক ভ্যারিয়েন্টের সম্ভাব্য একটা দাম দেওয়া হল। 

এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে কলকাতা কেন্দ্রিক দাম দেওয়া হয়েছে। জেলায় জেলায় এর দাম সামান্য বাড়তে বা কমতে পারে। তবে দামের খুব বেশি তফাত হবে না। 

ড্রাম ওবিডি ২বি ভ্যারিয়েন্টের দাম কত? 
এক্স শোরুম দাম ৭৬,৮৫০ টাকা
আরটিও ৮,৪৬১ টাকা
ইনস্যুরেন্স (কমপ্রিহেনসিভ) ৬,০৭২ টাকা
অন রোড দাম ৯১,৩৩৮ টাকা 

ড্রাম অ্যালয়-ওবিডি ২বি ভ্যারিয়েন্টের দাম কত?
এক্স শোরুম দাম ৮১,৫৭৫ টাকা
আরটিও ৮,৮৪২ টাকা
ইনস্যুরেন্স (কমপ্রিহেনসিভ) ৬,১৬৩ টাকা
অন রোড দাম ৯৬,৫৮০ টাকা

স্মার্টএক্স কানেক্ট ড্রাম-ওবিডি ২বি ভ্যারিয়েন্টের দাম কত?
এক্স শোরুম দাম ৮৫,৫২৫ টাকা
আরটিও ৯,১৭০ টাকা
ইনস্যুরেন্স (কমপ্রিহেনসিভ) ৬,২৩২ টাকা
অন রোড দাম ১,০০,৬২৮ টাকা

স্মার্টএক্সকানেক্ট ডিস্ক-ওবিডি ২বি ভ্যারিয়েন্টের দাম কত?
এক্স শোরুম দাম ৮৮,৯৭৫ টাকা
আরটিও ৯,৫০৮ টাকা
ইনস্যুরেন্স (কমপ্রিহেনসিভ) ৬,৩০৫ টাকা
অন রোড দাম ১,০৪,৭৮৮ টাকা

স্পেশাল এডিশন ভ্যারিয়েন্টের দাম কত?
এক্স শোরুম দাম ৯০,৪৫০ টাকা
আরটিও ৯,৬৪০ টাকা
ইনস্যুরেন্স (কমপ্রিহেনসিভ) ৬,৩৩৩ টাকা
অন রোড দাম ১,০৬,৪২৩ টাকা

কী কী ফিচার পাবেন?
এই গাড়িতে ১১৩.৩ সিসি ইঞ্জিন পাবেন। এর বিএইচপি ৭.৯১ এবং ৯.৮ এনএম। এই স্কুটারে ৩৩ লিটার আন্ডার সিট স্টোরেজ মিলবে। এত বড় জায়গায় আপনি দুটি হাফ সাইজ হেলমেট অনায়াসে রেখে দিতে পারবেন। 

এর স্মার্টএক্সকানেক্ট এডিশনে ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া যাবে। সেই সঙ্গে টার্ন বাই টার্ন নেভিগেশনও মিলবে। 

Advertisement

আর সবথেকে বড় কথা, এই বাইকের স্টাইলিং দারুণ। এর হায়ার ভ্যারিয়েন্টে এলইডি ডিআরএল মিলবে। তাই চিন্তার কিছু নেই।
 

 

POST A COMMENT
Advertisement