TVS Ronin-এর নতুন ৩ ভ্যারিয়েন্ট হচ্ছে লঞ্চ, দাম কত? জেন নিন ফিচার

TVS Ronin-এ বিরাট বদল এনেছে সংস্থাটি। এই বাইকের Base+ ভ্যারিয়েন্ট সামনে আনা হয়েছে। পাশাপাশি মিড এবং টপ ভ্যারিয়েন্টেও নতুন কিছু ফিচার দেওয়া হয়েছে। জেনে নিন এর দাম ও অন্যান্য ফিচার।

Advertisement
TVS Ronin-এর নতুন ৩ ভ্যারিয়েন্ট হচ্ছে লঞ্চ, দাম কত? জেন নিন ফিচারনতুন TVS Ronin (ছবি: সংস্থা)
হাইলাইটস
  • TVS Ronin-এ বিরাট বদল এনেছে সংস্থাটি
  • এই বাইকের Base+ ভ্যারিয়েন্ট সামনে আনা হয়েছে
  • পাশাপাশি মিড এবং টপ ভ্যারিয়েন্টেও নতুন কিছু ফিচার দেওয়া হয়েছে

পুজোয় একাধিক বাইকে আপডেট করছে TVS Motor Company। তাদের অন্যতম সেরা বাইক Ronin-এও আনা হচ্ছে বিরাট বদল। আর ইতিমধ্যেই এই বাইক নিয়ে আগ্রহ বাড়তে শুরু করেছে। তাই ঝটপট এই বাইকের দাম, ফিচার সহ একাধিক বিষয় জেনে নিন। তারপরই না হয় এই বাইকটি কিনবেন। 

TVS Ronin-এ কী আপডেট? 
TVS Ronin-এ বিরাট বদল এনেছে সংস্থাটি। এই বাইকের Base+ ভ্যারিয়েন্ট সামনে আনা হয়েছে। পাশাপাশি মিড এবং টপ ভ্যারিয়েন্টেও নতুন কিছু ফিচার দেওয়া হয়েছে। 

নতুন Ronin Base+ ভ্যারিয়েন্টে রয়েছে ডুয়াল-চ্যানেল ABS। সেই সঙ্গে এতে রয়েছে নতুন লিভারি। এটি Sunlit Yellow এবং Desert Mirage, এই দুই রঙে পাওয়া যাবে। যতদূর খবর, এই বাইকটির দাম ১,৪২,৪৯০ টাকা রাখা হয়েছে। 

ওদিকে মিড ভ্যারিয়েন্টে এবার কানেক্টেড ক্লাস্টার এবং Type-C চার্জার দেওয়া হয়েছে। এই ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ১,৫১,৫৪০ টাকা থেকে।

এই বাইকের ভ্যারিয়েন্টে রয়েছে Type-C চার্জার এবং প্রিমিয়াম সিট। এর দাম ১,৬৩,৬৪০ টাকা।


কবে থেকে পাওয়া যাবে?
এটি ১৭ সেপ্টেম্বর থেকে ভারতের বিভিন্ন ডিলারশিপে পাওয়া যাবে। তাই কেনার ইচ্ছে থাকলে এখনই এটি বুক করে নিন।

আর কোন কোন বাইক আনা হয়েছে?
 Apache RTR রেঞ্জ, Apache 310 Twins-এরও একাধিক ভ্যারিয়েন্ট সামনে এনেছে। TVS Apache RTR 160, Apache RTR 160 4V এবং Apache RTR 200 4V-তে সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়েছে। এই বাইকগুলিতে অতিরিক্ত সেফটি, কানেক্টিভিটি এবং সুবিধাজনক ফিচার যোগ করা হয়েছে।

Apache RTR 160-এ এবার Traction Control System (TCS), Hazard Lamp এবং LED TSLs ফিচার দেওয়া হয়েছে। এটি Dual-Channel ABS এবং TCS-সহ নতুন ভ্যারিয়েন্টটির দাম ১,২৭,৯৯০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

অন্যদিকে Apache RTR 160 4V-তে Google Map Mirroring সুবিধা সহ TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে Panic Brake Alert এবং Type-C চার্জিং পোর্ট। এই আপডেটেড বাইকটির দাম ১,৪১,৪৪০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

Advertisement

Apache RTR 200 4V-তে দেওয়া হয়েছে সামনে Adjustable USD Suspension। এর সঙ্গে রয়েছে Google Map Mirroring-সহ TFT ডিসপ্লে, Panic Brake Alert এবং Type-C চার্জার। এই বাইকটির দাম ১,৪৯,৯৯০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

Apache 310-এ Black Diamond Edition
TVS নতুন এই বাইকটিও সামনে এনেছে। TVS Apache RR 310 এবং Apache RTR 310-এর নতুন Black Diamond Edition-ও বাজারে এনেছে সংস্থা। 

Apache RR 310-এ অতিরিক্তভাবে Keyless Ride Technology দেওয়া হয়েছে। এই ফিচারটি আগে থেকেই Apache RTR 310-এ রয়েছে।

Quickshifter-সহ Top Variant-এর উপর ভিত্তি করে তৈরি RR 310 Black Diamond Edition-এর দাম ২,৮৭,৭৯০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

অন্যদিকে Quickshifter-সহ Top Variant-এর উপর ভিত্তি করে তৈরি Apache RTR 310 Black Diamond Edition-এর দাম ২,৪৮,৯৯০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

 

POST A COMMENT
Advertisement