কীভাবে পাবেন BSNL-র ভিআইপি নম্বর? প্রিমিয়াম ভিআইপি নম্বর দিতে চান? গ্রাহকদের সেই সুযোগ দিচ্ছেন রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। ভিআইপি নম্বর আদতে আপনার পছন্দের সংখ্যার সমষ্টি। এতে সুবিধা হল, সহজেই নম্বরটি মনে রাখতে পারেন পরিচিতরা। আবার গ্রাহকের পরিচিত কারও বা নিজের জন্মদিন বা প্রিয় সংখ্যার সঙ্গে মিলিয়ে নম্বর পেতে পারেন।
পছন্দের বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকরা। ভিআইপি নম্বর নিতে হলে রেজস্টার করে ই-নিলামে অংশ নিন।
ই-অকশনে নানা ধরনের সংখ্যার তারতম্য মিলিয়ে দেখতে পারেন। তখন পছন্দমতো কম্বিনেশন নিতে পারেন গ্রাহকরা। ভিআইপি নম্বরের বিপুল চাহিদার কারণে নিলামের পথ বেছে নিয়েছে বিএসএনএল।
ফলে আপনিও নিতে পারেন ভিআইপি নম্বর। সেক্ষেত্রে আপনাকে প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে eauction.bsnl.co.in সাইটে লগ ইন করুন। এরপর উপরে থাকা Login/Register-এ ক্লিক করুন। এখানে নিজের পুরো মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে নথিবদ্ধ করতে হবে। এরপর আপনাকে লগ ইন সংক্রান্ত বিস্তারিত তথ্য মেইলে পাঠিয়ে দেবে বিএসএনএল (BSNL)।
বিএসএনএলের পাঠানো লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর নম্বরের তালিকা দেখে একটি বেছে নিন। এরপর Continue to Cart-এ ক্লিক করে রেজিস্ট্রেশন ফি দিন। এই টাকা ফেরতযোগ্য।
বিডিং প্রক্রিয়া শুরু হতেই ন্যূনতম টাকা দিয়ে দিন। এরপর প্রতিটি নম্বরের জন্য তিন দাবিদারকে চয়ন করবে বিএসএনএল। বাকিদের রেজিস্ট্রেশন ফি ১০ দিনের মধ্যে ফেরত দেওয়া হবে।
তিন দাবিদারকে H1, H2 আর H3 শ্রেণিতে ফেলা হবে। এর মধ্যে বেশি দাম দেওয়া ব্যক্তিকে প্রথমে সুযোগ দেওয়া হবে। তিনি উৎসাহী না হলে দ্বিতীয় ব্যক্তিকে অফার করবে সংস্থা। দ্বিতীয় ব্যক্তি না হলে তৃতীয় ব্যক্তি। এভাবে পেয়ে যাবেন ভিআইপি নম্বর। ওই নম্বর কয়েক দিনের মধ্যেই চালু হয়ে যাবে।
আরও পড়ুন- এখনই কিনে ফেলুন ফ্রিজ, এসি; গ্রীষ্মে আকাশ ছুঁতে পারে দাম!