DSLR-এর মতো ফটো উঠবে ফোনে, Vivo লঞ্চ করল X300 Ultra, দাম কত?

ভারতে সেরা ফোন লঞ্চ করল ভিভো। এই সংস্থাটি এক্স৩০০ ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজে দু'টি ফোন সামনে এসেছে। এর একটি ভিভো এক্স৩০০ আলট্রা। আর একটা ভিভো এক্স৩০০ এফই। এবার সংস্থাটি ক্যামেরা এবং প্রিমিয়াম এক্সপিরিয়েন্সের উপর ফোকাস করেছে। 

Advertisement
DSLR-এর মতো ফটো উঠবে ফোনে, Vivo লঞ্চ করল X300 Ultra, দাম কত? ভিভোর নয়া ফোন X300 Ultra ও X300 Fe
হাইলাইটস
  • ভারতে সেরা ফোন লঞ্চ করল ভিভো
  • এই সংস্থাটি এক্স৩০০ ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করেছে
  • এই সিরিজে দু'টি ফোন সামনে এসেছে

ভারতে সেরা ফোন লঞ্চ করল ভিভো। এই সংস্থাটি এক্স৩০০ ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজে দু'টি ফোন সামনে এসেছে। এর একটি ভিভো এক্স৩০০ আলট্রা। আর একটা ভিভো এক্স৩০০ এফই। এবার সংস্থাটি ক্যামেরা এবং প্রিমিয়াম এক্সপিরিয়েন্সের উপর ফোকাস করেছে। 

ভিভো এক্স৩০০ আলট্রা ফোনটি কোম্পানির সবথেকে পাওয়ারফুল ফোনগুলির মধ্যে একটি। এটি একটি ক্যামেরা ফোকাসড ফোন। এই ফোনে পাবেন ৬.৮২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। তাতে মিলবে ২কে রেজোলিউশন। এছাড়া স্ক্রিনটি ১২০ হার্জ রিফ্রেশ রেটও সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটা খুবই ব্রাইট। এতে এইচডিআর কন্টেন্ট দেখতে বেশ ভালই লাগবে। 

পারফর্ম্যান্সের কথা যদি বলেন, তাহলে এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দেওয়া হয়েছে। এটি এখনও পর্যন্ত ব্যবহৃত সবথেকে শক্তিশালী চিপসেটের মধ্যে একটি। এছাড়া এতে রয়েছে ১২ জিবি ব়্যাম ও ১৬ জিবি ব়্যামের ভার্সন। এছাড়া ২৫৬ জিবি থেকে শুরু করে ১টিবি পর্যন্ত স্টোরেজের অপশন পাবেন। যার সহজ অর্থ হল, এই ফোনে গেমিং থেকে শুরু করে ভিডিয়ো এডিটিং বা অন্য কোনও জটিল কাজ খুব সহজেই করা যাবে।

ক্যামেরা নিয়ে কী দাবি? 
ভিভো এক্স৩০০ আলট্রা ফোনটির ক্যামেরার দিকে অনেকরই নজর রয়েছে। এই ফোনে ৫০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। এছাড়া ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, আরও একটা টেলিফটো লেন্স এবং আলট্রা ওয়াইড ক্যামেরাও রয়েছে। 

জেইসিসের সঙ্গে মিলে এই ফোনের ক্যামেরা টিউন করা হয়েছে। এতে খুব ভাল ডিটেলে ছবি পাওয়া যাবে। এতে ৮কে ভিডিও রেকর্ডিং এবং প্রো মোডের মতো ফিচার্সও রয়েছে। যার ফলে এই ফোনে দারুণ ক্যামেরা এক্সপিরিয়েন্স মিলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

এই ফোনে বড় ব্যাটারি মিলছে। এতে রয়েছে ৬৬০০ এমএএইচ ক্যামেরা। এছাড়া এতে ১১ ওয়াট ফাস্টচার্জিং এবং ৪০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং পাবেন। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫। পাশাপাশি ফানটাচ ওএস-এর সাপোর্ট মিলবে।  

ভিভো এক্স ৩০০ এফই-এ স্পেসিফিকেশনের ফিচার্স
এতে ৬.৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। রিফ্রেশ রেট ১২০ হার্জ। এতে মিলবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এতে ১২ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যেতে পারে। 

Advertisement

এতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, টেলিফটো লেন্স এবং আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এর ব্যাটারি ৫০০০ এমএএইচ। পাশাপাশি এতে ফাস্টচার্জিং সাপোর্টও পাবেন। 

দাম কত? 
ভিভো এক্স ৩০০ আলট্রা ফোনটির দাম ১ লক্ষ ৬০ হাজার টাকা। আর টপ ভ্যারিয়েন্টের দাম মোটামুটি ২ লক্ষ টাকার মতো। ওদিকে ভিভো এক্স৩০০ এফই-এর দাম মোটামুটি ৭০,০০০ থেকে ৯০,০০০-এর মতো।

 

POST A COMMENT
Advertisement