এবার WhatsApp-এ সহজেই ব্যবহার করুন সেরা AI ফিচার, বড় আপডেট

মেজর আপডেট এনেছে WhatsApp। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর উপর নতুন আপডেট এনেছে মেটা। এখন থেকে WhatsApp-এ পাবেন এআই ট্যাব। যার ফলে খুব সহজেই WhatsApp-এ এআই ব্যবহার করতে পারবেন বলে খবর।

Advertisement
এবার WhatsApp-এ সহজেই ব্যবহার করুন সেরা AI ফিচার, বড় আপডেট WhatsApp AI
হাইলাইটস
  • মেজর আপডেট এনেছে WhatsApp
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর উপর নতুন আপডেট এনেছে মেটা
  • এখন থেকে WhatsApp-এ পাবেন এআই ট্যাব

বর্তমান যুগ এআই-এর। আজকাল অনেকেই দৈনন্দিন জীবনে একাধিক কাজ করেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। আর এই বিষয়টা বুঝে ফেলেছে মেটা। তাই মেজর আপডেট এনেছে WhatsApp। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর উপর নতুন আপডেট এনেছে মেটা। এখন থেকে WhatsApp-এ পাবেন এআই ট্যাব। যার ফলে খুব সহজেই WhatsApp-এ এআই ব্যবহার করতে পারবেন বলে খবর।  

এই খবরটি জানান হয়েছে Wabetainfo-এর তরফ থেকে। এই রিপোর্টে দাবি করা হয়েছে, এখন থেকে WhatsApp-এ পাওয়া যাবে একটি এআই ট্যাব। এতে আপনি টেক্সট এবং ভয়েস কমান্ড দিতে পারবেন। পাশাপাশি অ্যানিমেটেড ছবি তৈরি করাও হবে সহজ। 

অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনে পাওয়া যাবে আপডেট
WhatsApp-এর বিটা ভার্সন ২.২৬.৬.৫ ভার্সনে এই আপডেট পাবেন। এটি একটি সেন্ট্রালাইজড এআই পাওয়ার্ড টুল। 

Wabetainfo- এটি পোস্ট করছে


অ্যান্ড্রয়েড ব্যবহারকারী টেস্টিং করবেন
সকলে এই ফিচার এখনই পাবেন না। বরং কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীই এই আপডেটের সুবিধা পাবেন। 

মাথায় রাখতে হবে, কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই এই আপেডট পেয়ে গিয়েছেন। তাঁরা শুরু করে দিয়েছেন ব্যবহার। 

আর Wabetainfo-এই ফিচারটি কেমন দেখতে হবে, সেই ছবিও পোস্ট করে দিয়েছে। তাতে বোঝাই যাচ্ছে এখন খুব সহজেই এআই ব্যবহার করা যাবে WhatsApp-এ।

নতুন ট্যাবে পাবেন মেটা এআই
এই ছবিতে দেখা যাচ্ছে যে বিটা টেস্টিংয়ে মেটা এআই ট্যাবটি নীচের দিকে থাকবে। কমিউনিটির ট্যাব সরিয়ে দেওয়া হয়েছে। যার ফলে এআই ব্যবহার খুবই সহজ হবে।

মাথায় রাখতে হবে যে, বেশ কিছু দিন আগেই এটা ঘোষণা করে দেওয়া হয়েছিল যে নতুন এআই ফিচার আসছে। আর সেই ফিচার কমিউনিটি ট্যাবের জায়গায় আসবে বলে জানা গিয়েছে। 

এআই ব্যবহার বাড়াচ্ছে
আসলে আমাদের জীবনে এখন এআই-এর ব্যবহার বাড়ছে। ছোটখাট জিনিস জানতে চাওয়া থেকে প্ল্যানিং করা, ছবি তৈরি, ভিডিও তৈরি, ফাইল শর্ট করা, সবই চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তাই যে কোনও অ্যাপে এআই ফিচার থাকা খুবই জরুরি হয়ে পড়েছে। আর এই বিষয়টা বুঝেছে মেটা। তাই তাঁরা দ্রুত মেটা এআই ফিচার নিয়ে এসেছে। আর এই ফিচারটি মানুষের কাজে লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement