WhatsApp Incognito Chat: এবার ব্যক্তিগত চ্যাট থাকবে একবারে 'সিক্রেট', WhatsApp আনল নতুন মোড

একটা দারুণ ফিচার অনেছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এখন থেকে আপনারা চাইলে মেটা এআই-এর সঙ্গে সিক্রেট চ্যাট করতে পারেন। এই চ্যাট একবারে গোপন থাকবে। কেউ পড়তে পারবে না। 

Advertisement
এবার ব্যক্তিগত চ্যাট থাকবে একবারে 'সিক্রেট', WhatsApp আনল নতুন মোডহোয়াটসঅ্যাপ ইনকগনিটো চ্যাট
হাইলাইটস
  • একটা দারুণ ফিচার অনেছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ
  • এখন থেকে আপনারা চাইলে মেটা এআই-এর সঙ্গে সিক্রেট চ্যাট করতে পারেন
  • এই চ্যাট একবারে গোপন থাকবে

একটা দারুণ ফিচার অনেছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এখন থেকে আপনারা চাইলে মেটা এআই-এর সঙ্গে সিক্রেট চ্যাট করতে পারেন। এই চ্যাট একবারে গোপন থাকবে। কেউ পড়তে পারবে না। 

এতদিন বিশেষজ্ঞরা দাবি করতেন, মেটা এআই-এর সঙ্গে যা চ্যাট করা হয়, সেটা পড়তে পারে সংস্থা। খুব সহজেই এই চ্যাট ফাঁস করা যায়। তবে এই সমস্যা থেকেই গ্রাহকদের মুক্তি দিতে চাইছে হোয়াটসঅ্যাপ। সেই কারণে তারা মেটা এআই-তে ইনকগনিটো চ্যাট মোড নিয়ে এসেছে। এআই চ্যাটকে প্রাইভেট রাখার উদ্দেশ্য নিয়েই এই নতুন মোড চালু করা হয়েছে। 

সংস্থার পক্ষ থেকে খবর, এই নতুন ফিচারটি প্রাইভেট প্রসেসিং টেকনোলজির মাধ্যমে করা হয়েছে। ট্রাস্টেড এক্সিকিউশন এনভায়ারোমেন্ট মধ্যেই এই চ্যাট করা হচ্ছে। যার ফলে এই সিক্রেট চ্যাট কেউ দেখতে পারেন না। এমনকী মেটাও সেই চ্যাট পড়তে বা দেখতে পাবে না।

কী কী ফিচার মিলবে? 

  • মেটা জানিয়েছে, এই মোডে এআই-এর সঙ্গে চ্যাট করলে তার লগ কোম্পানির সার্ভারে স্টোর হয় না। 
  • ডিসাপিয়ারিং মেসেজ: এই মোডে চ্যাট করলে তার কোনও চিহ্নই থাকে না। মেসেজগুলি নিজের থেকে ডিলিট হয়ে যায়।
  • এন্ড টু এন্ড টু এনক্রিপশন: সংস্থার পক্ষ থেকে দাবি, এন্ড টু এন্ড এনপ্রিপশনে যেমন সুরক্ষা পাওয়া যায়, সেটাই ইনকগনিটো মোডে পাওয়া যাবে। এমনকী কোম্পানির বাইরে কেউ এই তথ্য জানতে পারবে না বলেও দাবি করা হয়েছে।

খুব সহজেই হোয়াটসঅ্যাপে ব্যবহার করা যায় মেটা এআই। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। তারপর সেখানে মেটার এআই আইকনে গিয়ে ক্লিক করুন। সেটা খুললেই দেখবেন অনেকগুলি প্রম্পট আগে থেকেই দেওয়া রয়েছে। সেগুলি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি চাইলে মেটার সঙ্গে অন্যান্য বিষয় নিয়ে চ্যাট করতে পারেন। এমনকী ছবি তৈরি করে ফেলতে পারেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

পেইড ভার্সন
ও দিকে আবার হোয়াটসঅ্যাপ প্লাস আনতে চলেছে সংস্থা। এই সার্ভিস ব্যবহারের জন্য ইউজারকে টাকা দিতে হবে। 

হোয়াটসঅ্যাপ প্লাস অ্যাপটি ব্যবহার করতে লাগবে টাকা। আর এই অ্যাপে বেশ কিছু ভাল ফিচার মিলবে। এই অ্যাপে পার্সোনাল এবং কাস্টোমাইজ ফিচার পাওয়া যাবে। এতে কলিং এবং মেসেজিং থাকবে ফ্রি। এর লুক এবং ফিচার্স বদলে যাবে। 

নয়া এই অ্যাপে ১৮টি নতুন থিম কালার মিলবে। নীল, লাল, হলুদের মতো রং বেছে নিতে পারবেন। এছাড়া ফোনে বদলে যাবে আইকন। কোম্পানির ১৪টি আইকনের মধ্যে একটি বেছে নেওয়া যাবে।

Advertisement

এই সার্ভিসের দাম ২.৪৯ ইউরো প্রতিমাস রাখা হতে পারে। অর্থাৎ ভারতীয় টাকায় এর দাম হতে পারে ২৮০ টাকা। যদিও দেশ অনুযায়ী এর দাম আলাদা আলাদা হতে পারে বলে খবর। 

 

POST A COMMENT
Advertisement