WhatsApp-এ নিজেকেও টেক্সট পাঠানো যাবেহোয়াটসঅ্যাপে (WhatsApp) অন্য কাউকে মেসেজ (Message) পাঠানো গেলেও নিজেকে মেসেজ পাঠানো যায় না। এবার এই ফিচারই আনতে চলেছে সংস্থাটি। ‘মেসেজ ইওরসেলফ’ (Message Yourself) নামে একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে তারা। এই ফিচার আসলে নিজেই নিজেকে মেসেজ করা যাবে। আপাতত অ্যান্ড্রয়েডে বিটা সংস্করণে নতুন ফিচারটি চালু করা হয়েছে। তবে, কবে এটি সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে তা জানা যায়নি।
WABetaInfo-র একটি প্রতিবেদনে এই ফিচার সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। আপনি কীভাবে এটি ব্যবহার করতে পারবেন তাও বলা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে 'মেসেজ ইওরসেলফ' ফিচারটি অ্যান্ড্রয়েডে 2.22.24.2 বিটা আপডেটের সঙ্গে নিয়ে আসা হবে। 'মেসেজ ইওরসেলফ' এর মাধ্যমে আপনি সহজেই আপনার নিজের চ্যাট শনাক্ত করতে পারবেন। সেই নথি অন্য কাউকে পাঠাতে পারবেন।
আগে আপনাকে শুধুমাত্র 'ক্লিক টু হোয়াটসঅ্যাপ'-এর মাধ্যমে আপনার নিজের চ্যাট খুলতে হত। এটি এমন একটি পদ্ধতি যেখানে চ্যাট শুরু করার জন্য একটি লিঙ্কে আপনার নিজের নম্বর লিখতে হবে। একবার চ্যাট শুরু হয়ে গেলে, আপনি সর্বদা চ্যাট তালিকায় এটি খুঁজে পাবেন। এখন নতুন 'মেসেজ ইওরসেলফ' ফিচারটি ব্যবহারকারীদের প্রথমবারের মতো চ্যাটে সহজেই অ্যাক্সেস করতে দেবে, এমনকি অ্যাপের মাধ্যমেও।
কেন আপনি হোয়াটসঅ্যাপে 'নিজেকে মেসেজ' করবেন?
আপনি যদি নিজের জন্য যে কোনও ধরনের নোট বা এমনকি গুরুত্বপূর্ণ নথি শেয়ার করতে চান তবে এই ফিচারটি কার্যকর। বিভিন্ন ডিভাইসে হোয়াটসঅ্যাপ উপলব্ধ থাকায় এই ফিচারটি ছবি বা ভিডিও, নথি, নম্বর এবং আরও অনেক কিছু এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে শেয়ার করা যাবে।