WhatsApp-এ এবার শিডিউল করতে পারবেন মেসেজ, কীভাবে? স্টেপ জানুন

Meta-র এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে চালু হচ্ছে Scheduled Messages ফিচার। এর সাহায্যে ব্যবহারকারীরা আগে থেকেই টেক্সট, ছবি এবং ভিডিও পাঠানোর তারিখ ও সময় ঠিক করে রাখতে পারবেন। ব্যক্তিগত চ্যাটে খুব সহজেই এই কাজটা করা যাবে। সেই সঙ্গে গ্রুপ চ্যাটেও এই সুবিধা মিলবে।

Advertisement
WhatsApp-এ এবার শিডিউল করতে পারবেন মেসেজ, কীভাবে? স্টেপ জানুনWhatsApp-এ এবার শিডিউল করতে পারবেন মেসেজ
হাইলাইটস
  • Meta-র এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে চালু হচ্ছে Scheduled Messages ফিচার
  • এর সাহায্যে ব্যবহারকারীরা আগে থেকেই টেক্সট, ছবি এবং ভিডিও পাঠানোর তারিখ ও সময় ঠিক করে রাখতে পারবেন
  • ব্যক্তিগত চ্যাটে খুব সহজেই এই কাজটা করা যাবে

আরও একটি দুর্দান্ত ফিচার নিয়ে এল WhatsApp। এবার আগে থেকেই শিডিউল করা যাবে মেসেজ। যার ফলে মেসেজ পাঠানোর জন্য আর নির্দিষ্ট সময় অনলাইনে থাকতে হবে না। আগে থেকেই মেসেজ লিখে দিনক্ষণ ঠিক করে রাখতে পারবেন। ঠিক সময় পৌঁছে যাবে মেসেজ।

আসলে Meta-র এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে চালু হচ্ছে Scheduled Messages ফিচার। এর সাহায্যে ব্যবহারকারীরা আগে থেকেই টেক্সট, ছবি এবং ভিডিও পাঠানোর তারিখ ও সময় ঠিক করে রাখতে পারবেন। ব্যক্তিগত চ্যাটে খুব সহজেই এই কাজটা করা যাবে। সেই সঙ্গে গ্রুপ চ্যাটেও এই সুবিধা মিলবে।

জন্মদিনের শুভেচ্ছা পাঠানো থেকে শুরু করে নানা জরুরি মেসেজ পাঠানো, সব ক্ষেত্রেই এই ফিচার কাজে আসবে। বিশেষ করে যাঁদের পরিবার-পরিজন বা বন্ধুরা অন্য টাইম জোনে থাকেন, তাঁদের জন্য এটি খুবই ভাল একটা ফিচার হতে পারে। 

ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে জানিয়েছে খোদ সংস্থা। তারা একটি ব্লক পোস্টে দাবি করেছে, ইউজাররা বহুদিন ধরেই চাইছিলেন এই ফিচার। সেই কথা মাথায় রেখেই এই ফিচার অ্যাড করা হল। 

এবার থেকে যখন কোনও মেসেজ পাঠানোর কথা মনে পড়বে, তখনই সেটি লিখে রাখা যাবে। পরে সেটা শিডিউল করে দিলেই নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে।

এই ফিচারে ১০ মিনিট থেকে ১৪ দিন আগে পর্যন্ত মেসেজ শিডিউল করা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে iOS এবং Android ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হবে।

WhatsApp-এ মেসেজ শিডিউল করবেন কীভাবে?
খুব সহজেই মেসেজ শিডিউল করার অপশন পাবেন। জেনে নিন স্টেপস-
১. প্রথমে WhatsApp খুলুন।
২. যে ব্যক্তি বা গ্রুপে মেসেজ পাঠাতে চান, সেই চ্যাট খুলুন।
৩. চ্যাট বক্সে নিজের মেসেজ লিখুন।
৪. এবার Send বাটনে সরাসরি ট্যাপ করবেন না, বরং সেটা কিছুক্ষণ চেপে ধরে রাখুন।
৫. তারপরই শিডিউল অপশন খুলে যাবে। এরপর মেসেজ পাঠানোর তারিখ এবং সময় বেছে নিন। 
ব্যস, কাজ শেষ। আপনার মেসেজ শিডিউল হয়ে গেল। এরপর ঠিক করা সময়ে WhatsApp নিজে থেকেই মেসেজ পাঠিয়ে দেবে। যাঁকে মেসেজটি পাঠাচ্ছেন, তিনি সেটা সাধারণভাবেই খুলতে পারবেন। 

Advertisement

শিডিউল করা মেসেজ দেখা বা মুছে ফেলা যাবে?
WhatsApp-এ শিডিউল করা সমস্ত মেসেজের তালিকা দেখা যাবে। ফলে কোন সময়ে কী মেসেজ পাঠানোর কথা রয়েছে, তা সহজেই বুঝতে পারবেন।

আবার কোনও প্ল্যানিং বদলে গেলে মেসেজ পাঠানোর আগেই সেটি মুছে ফেলা যাবে। তবে আগে থেকে শিডিউল করা মেসেজ এডিট করা যাবে কি না, কিংবা পাঠানোর সময় বদলানো যাবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি WhatsApp।

ফোন বন্ধ থাকলেও পৌঁছবে মেসেজ?
হ্যাঁ যাবে। এই ফিচারের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল ফোন অন রাখার প্রয়োজন নেই। শিডিউল করা মেসেজ নির্দিষ্ট সময় পৌঁছে যাবে। এছাড়া শিডিউল করা মেসেজেও End-to-End Encryption-এর সুরক্ষা বজায় থাকবে। 
এই ফিচারে শুধু টেক্সট নয়, ছবি এবং ভিডিও শিডিউল করা যাবে। 

POST A COMMENT
Advertisement