WhatsApp New Update: WhatsApp-এর নতুন আপডেট, ৩ বছর বদলাচ্ছে মেসেজ এক্সপিরিয়েন্স

সেরা ফিচার আনছে হোয়াটস অ্যাপ। এর ফলে মেসেজ ব্যবহারের অভিজ্ঞতা একবারেই বদলে যাবে। তাই দ্রুত জেনে নিন এই আপডেট সম্পর্কে।

Advertisement
WhatsApp-এর নতুন আপডেট, ৩ বছর বদলাচ্ছে মেসেজ এক্সপিরিয়েন্সহোয়াটস অ্যাপের আপডেট
হাইলাইটস
  • সেরা ফিচার আনছে হোয়াটস অ্যাপ
  • এর ফলে মেসেজ ব্যবহারের অভিজ্ঞতা একবারেই বদলে যাবে
  • তাই দ্রুত জেনে নিন এই আপডেট সম্পর্কে

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় বদল। এর ফলে এখন থেকে মেসেজ মেনু একদম নতুন হয়ে যাবে। সংস্থার দাবি, এই আপডেটের পর ব্যবহারকারীর অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে যাবে। আরও সহজে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। 

একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, মোটামুটি ৩ বছর ধরে এই মেসেজ মেনু রিডিজাইন করা হয়েছে। এই নতুন ডিজাইন এখন অ্যান্ড্রয়েড বিটা অ্যাপে মিলছে। 

আসলে হোয়াটসঅ্যাপের নতুন নতুন ফিচাররে বিষয়ে খবর দেয় Wabetainfo। আর এই সংস্থাই নতুন এই আপডেটের বিষয়ে খোঁজ খবর দিয়েছে। এই সংস্থাটি স্ক্রিনশটও শেয়ার করেছে। এই স্ক্রিনশটে দেখান হয়েছে নতুন মেনুতে কী কী পরিবর্তন হচ্ছে।

রিপোর্টে এটা দাবি করা হয়েছে, এই নতুন মেনুর নাম রাখা হয়েছে রিডাজাইন মেসেজ মেনু। এটি রয়েছে কিছু বিটা ইউজারদের কাছেই। আগামিদিনে এর আরও বিস্তার হবে। 

প্রসঙ্গত, এই নতুন মেনু ব্যবহারের নিয়ম ঠিক একই। এই নতুন ফিচার গ্রুপ এবং পার্সোনাল চ্যাটে কাজ করবে। এক্ষেত্রে কোনও মেসেজের উপর ট্যাপ করুন। নতুন মেনু এর ঠিক পাশেই নজরে আসবে। 

নতুন টেক্সট মেনু ভিজিবিলিটি বাড়াবে। এর মাধ্যমে এখন থেকে ব্যবহারকারী দ্রুত মেনু অ্যাক্সেস করতে পারবেন। যদিও অন্ড্রয়েড এবং আইফোন ইউজারদের ক্ষেত্রে ফিচারটা কিছুটা আলাদা হতে পারে। 

যদিও Wabetainfo জানিয়েছে, অনেক দিন ধরেই এই ফিচার আসবে বলে খবর মিলছে। কিন্তু সেটা আসছিল না। আর সেই অপেক্ষারই এবার অবসান হয়েছে। মোবাইলে বিটা ভার্সনে মিলছে এই ফিচার। তবে কিছুদিনের মধ্যেই এর স্টেবল ভার্সনও আনা হতে পারে খবর মিলছে। 

মাথায় রাখতে হবে, ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্রায় সবার মোবাইলেই এই অ্যাপ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে দ্রুত মেসেজ করা যায়। পাঠানো যায় ছবি ও ভিডিও। প্রয়োজনীয় ফাইল লিঙ্ক করে পাঠানোও সম্ভব। দেওয়া যায় মনের মতো স্টেটাস। এছাড়া গ্রুপ বানিয়েও অনেক মানুষ একসঙ্গে কথা বলতে পারেন। 

Advertisement

এখানেই শেষ নয়, এখন হোয়াটসঅ্যাপে রয়েছে কলিং ফিচারও। এক্ষেত্রে অডিও এবং ভিডিও দুই ধরনের কলই করা যায়। এমনকী বিদেশেও বিনামূল্যে কল করা যায়। তাই এই অ্যাপ এখন খুবই জনপ্রিয়। আর মাঝে মধ্যেই সেরা সব ফিচার সামনে আনে হোয়াটস অ্যাপ। নতুন নতুন আপডেটের মাধ্যমেই এই সব ফিচার ব্যবহার করা যায়। আর তেমনই একটা ফিচার দ্রুত আসতে চলেছে। 

 


 

POST A COMMENT
Advertisement