WhatsApp চ্যাটে চালু হচ্ছে নতুন ফিচার, প্রাইভেসিতে ১০০% গ্যারান্টি, লাভ কী হবে?

যারা WhatsApp-এ মেটা এআই চ্যাট ব্যবহার করেন, তাঁদের জন্য সুখবর। এবার হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে সাইড চ্যাট নামে একটি নতুন ফিচার।

Advertisement
WhatsApp চ্যাটে চালু হচ্ছে নতুন ফিচার, প্রাইভেসিতে ১০০% গ্যারান্টি, লাভ কী হবে?WhatsApp চ্যাটে চালু হচ্ছে নতুন ফিচার
হাইলাইটস
  • বারেবারেই নানা অত্যাধুনিক ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
  • এবার হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে সাইড চ্যাট নামে একটি নতুন ফিচার।
  • আপাতত পরীক্ষামূলক ভাবে কিছু ডিভাইসে এই পরিষেবা চালু করা হয়েছে।

ব্যবহারকারীদের সুবিধা দিতে বারেবারেই নানা অত্যাধুনিক ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে সাইড চ্যাট নামে একটি নতুন ফিচার। মেসেজ-চ্যাট প্রাইভেট ও ব্যক্তিগত রাখতে এই নতুন ফিচার আনা হয়েছে। আপাতত পরীক্ষামূলক ভাবে কিছু ডিভাইসে এই পরিষেবা চালু করা হয়েছে।

এই ফিচারটি মেটা এআই (Meta AI)-এর সঙ্গেই কাজ করছে। অর্থাৎ এই পরিষেবা ব্যবহার করে Meta AI-এর সঙ্গে চ্যাট করা যেতে পারে। গত মাসে, Meta-র CEO মার্ক জুকারবার্গ ইনকগনিটো চ্যাট চালু করেছিলেন। মনে করা হচ্ছে এই সাইড চ্যাট ফিচারটি সেই পরিষেবারই আপডেটেড ভার্সন। এই চ্যাটে হওয়া কথা ফাঁস হবে না, ফলে সুরক্ষিত থাকতে পারবেন WhatsApp ব্যবহারকারীরা।

যারা WhatsApp-এ মেটা এআই চ্যাট ব্যবহার করেন, তারা প্রায়ই চিন্তিত থাকেন, তাদের গোপন চ্যাট ফাঁস হয়ে যেতে পারে। কিন্তু ইনকগনিটো চ্যাট বা সাইড চ্যাটের সুবিধা হল- এটির প্রাইভেসিতে ১০০ শতাংশ গ্য়ারান্টি দেয় WhatsApp। ইনকগনিটো চ্যাট হোয়াটসঅ্যাপের ভেতরের মেসেজ অ্যাক্সেস করতে পারে না।

WhatsApp -এর সাইড চ্যাট কীভাবে ব্যবহার করবেন?

হোয়াটসঅ্যাপের মধ্যে সাইড চ্যাট খোলা খুবই সহজ। ব্যবহারকারীরা নিজেদের চ্যাটের পাশে এই ফিচারটি দেখতে পাবেন, যার লেবেল দেওয়া থাকে ‘আস্ক প্রাইভেটলি’। চ্যাট স্ক্রিনে বাম দিকে সোয়াইপ করলে সাইড প্যানেলটি খুলে যাবে।

এই সাইড চ্যাটের প্যানেলটি দেখতেও যথেষ্ট আকর্ষণীয়। এতে ডার্ক ডিজাইনের একটি আলাদা স্ক্রিন রয়েছে। ডার্ক ফিচারটি অবশ্য ইনকগনিটো চ্যাট ইন্টারফেসের মতোই। সাইড চ্যাটের মধ্যে ওয়েব সার্চের সুবিধাও রয়েছে। সাইড চ্যাট সম্পূর্ণ প্রাইভেট প্রসেসিং-এর মাধ্যমে কাজ করে। ফলে মেসেজ এবং চ্যাটের প্রাইভেসি সুরক্ষিত থাকে।


 

POST A COMMENT
Advertisement