বন্ধুর জন্মদিনে বার্থডে অ্যালার্ট পাঠাবে WhatsApp, কীভাবে কাজ করবে এই ফিচার?

এবার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার। নয়া এই ফিচারের আওতায় পরিচিতদের আসন্ন জন্মদিন সম্পর্কে অ্য়ালার্ট পাবেন ব্যবহারকারীরা।

Advertisement
বন্ধুর জন্মদিনে বার্থডে অ্যালার্ট পাঠাবে WhatsApp, কীভাবে কাজ করবে এই ফিচার?বন্ধুর জন্মদিনে বার্থডে অ্যালার্ট পাঠাবে WhatsApp
হাইলাইটস
  • ব্যবহারকারীদের চমক দিতে WhatsApp-এর জুড়িমেলা ভার।
  • একটি নতুন ফিচার চালু করতে পারে WhatsApp।
  • এমন পরিস্থিতিতে এই ফিচারটি কিন্তু দারুণ সুবিধাজনক হতে চলেছে।

ব্যবহারকারীদের চমক দিতে WhatsApp-এর জুড়িমেলা ভার। এবার ইউজারদের চমকে দিতে একটি নতুন ফিচার চালু করতে পারে WhatsApp। নয়া এই ফিচারের আওতায়  ব্যবহারকারীরা তাদের পরিচিতদের আসন্ন জন্মদিন সম্পর্কে তথ্য পেতে পারবেন। অনেকেই বন্ধু এবং পরিবারকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এমন পরিস্থিতিতে এই ফিচারটি কিন্তু দারুণ সুবিধাজনক হতে চলেছে।

নতুন ফিচারটি কীভাবে কাজ করবে?

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীদের নিজেদের পরিচিতদের জন্মদিনের ব্যাপারে অ্যালার্ট করবে। শুধুমাত্র ব্যবহারকারীর কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তির জন্মদিনের অ্যালার্টটাই দেখা যাবে।

রিপোর্টে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ আগে অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৪.১২.২৫ আপডেটে কিছু ব্যবহারকারীর কাছে তাদের জন্মসাল জানতে চেয়েছিল। আমেরিকার বিভিন্ন স্টেটের কিছু নিয়মকানুন মেনে চলার জন্যই কোম্পানিটি এই পদক্ষেপ নিয়েছে। এই স্টেটগুলিতে অনলাইন পরিষেবাগুলোর জন্য ব্যবহারকারীদের বয়স জানা আবশ্যক।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, জন্মদিনের তথ্য অন্য ব্যবহারকারীরা দেখতে পাবে না। একবার জন্মসাল প্রবেশ করানো হলে তা আর পরিবর্তন করা যাবে না। 

এখন, হোয়াটসঅ্যাপ এই তথ্যের উপর ভিত্তি করে একটি জন্মদিনের রিমাইন্ডার ফিচার তৈরি করছে। কোম্পানিটি অ্যান্ড্রয়েড বিটা ২.২৬.২৭.৩ আপডেটে এই নতুন ফিচারটি নিয়ে কাজ করছে। হোয়াটসঅ্যাপে একটি বিশেষ জন্মদিনের বাটনও যুক্ত হতে পারে। এই বাটনে ক্লিক করলেই ব্যবহারকারীরা তাদের পরিচিতদের আসন্ন জন্মদিন দেখতে পারবেন। কোনও পরিচিত ব্যক্তির জন্মদিন এগিয়ে এলে হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যেই ব্যবহারকারীকে একটি অ্যালার্ট পাঠিয়ে জানিয়ে দেবে।

এই ফিচারটি কবে আসবে?

এই ফিচারটি বর্তমানে পরীক্ষাধীন রয়েছে। এটি কবে সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে, সে সম্পর্কে এখনও কোনও তথ্য নেই। 

 

POST A COMMENT
Advertisement