ইয়াহামার ইথানল বাইকপ্রিমিয়াম এবং দুর্দান্ত পারফর্ম্যান্স যুক্ত বাইক সামনে আনার কাজে সিদ্ধহস্ত ইয়াহামা মোটর ইন্ডিয়া। এই সংস্থা নিজের প্রোডাক্টকে সেরার সেরা বানানোর কাজ নিয়মিত করে চলে। আর সম্প্রতি ইয়াহামা লঞ্চ করেছে ই১০০ কমপ্লায়েন্স বাইক। এর নাম ফ্যাক্টর ১৫০। এটি ব্রাজিলে লঞ্চ করা হয়েছে।
আর ভারতেও ই১০০ এবং ই৮৫ বাইক নিয়ে আলোচনা চলছে। সরকার পেট্রোলে ইথানালের পরিমাণ বৃদ্ধির কাজ করছে। যার ফলে অনেক মানুষেরই মনে প্রশ্ন, ইয়াহামা কি ভারতে এই বাইক লঞ্চ করবে?
এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেলস, ইয়াহামা মোটর ইন্ডিয়া। তিনি জানান, ইতিমধ্যেই বিকল্প জ্বালানি প্রযুক্তি নিয়ে কাজ করছে ইয়াহামা। একবার ভারতে সঠিক পরিবেশ তৈরি হলে নতুন প্রযুক্তি এখানেও লঞ্চ করা হবে।
তিনি আরও বলেন, 'ইয়াহামা অনেক দিন ধরেই হাইব্রিড টেকনোলজি নিয়ে কাজ করছে ভারতে। কোম্পানি ইতিমধ্যেই ইয়াহামা ১২৫ এফআই হাইব্রিড, ইয়াহামা রেজেডআর ১২৫ এফআই হাইব্রিড এবং ইয়াহামা এফজেড-এস হাইব্রিডের মতো মডেল সামনে এনেছে। এতে স্মার্ট মোটর জেনারেটর টেকনোলজি নিয়ে এসেছে। তার মাধ্যমে দারুণ মাইলেজ পাওয়া যাচ্ছে। পাশাপাশি স্মুদ এক্সিলারেশন এবং রিফাইন রাইডিং এক্সপিরিয়েন্সও পাওয়া যাচ্ছে।'
ভারতের ক্ষেত্রে কোম্পানির প্ল্যানিং কী?
রণবীর সিং জানান, এপ্রিল ২০২৬ থেকেই প্রিমিয়াম সেকশনে ১৩ শতাংশ বেড়েছে কোম্পানির মার্কেট শেয়ার।
তিনি বলেন, 'ভারত শুধু বড় কোনও মার্কেট নয়, বরং এটি কোম্পানির গ্রোথ স্ট্র্যাটেজির একটি অংশ। আগামী ৫ বছরে ব্যবসা, ইনোভেশন, ম্যানুফাকচারিং-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারত।'
কী কী মডেল আনছে?
সিং জানান, মটোর সাইকেল সেকশনে ইয়াহামা এক্সএসআর১৫৫ দারুণ পারফর্ম করছে। পাশাপাশি ইয়াহামা আর১৫ এবং এমটি১৫-এরও ডিমান্ড বাড়ছে। স্কুটারের সেগমেন্টে ইয়াহামা এরক্স ১৫৫ এং ইয়াহামা রেজেডআর এফআই হাইব্রিড সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া সম্প্রতি সংস্থা নিজের প্রথম ইলেকট্রিক বাইক সামনে এনেছে।
সরকার কী চাইছে?
আসলে পরিবেশবান্ধব জ্বালানির বিকল্প হিসেবে পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর উদ্যোগ নিয়েছে ভারত। এতে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমছে, ঠিক তেমনই জলসঙ্কট বাড়ার আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে। কারণ, ইথানল তৈরির মূল কাঁচামাল, ধান, আখ ও ভুট্টা। আর এই তিনটি ফসলই বিপুল পরিমাণ জলনির্ভর।
বিশেষজ্ঞদের মতে, এই জ্বালানি নীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ লুকিয়ে রয়েছে কৃষিক্ষেত্রেই। গবেষকরা জানিয়েছেন, ইথানল উৎপাদনের জন্য ব্যবহৃত ফসলগুলির চাষে বিপুল জল লাগে। যার ফলে এটি দেশের জলসম্পদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।