ফোন তৈরি হয় দামি ধাতু, সোনা, হিরে দিয়ে। অনেক ক্ষেত্রে ফোনের প্রযুক্তির থেকেও তার ডিজাইন এবং মেটিরিয়ালের দাম বেশি হয়। দামি ফোন বললে লোকে সাধারণত iPhone বা Samsung-এর ফ্ল্যাগশিপ মডেল ভাবেন। কিন্তু বিশ্বের সবচেয়ে দামি ফোনের সামনে এগুলি কিছুই নয়। সাধারণ স্মার্টফোনের দাম কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু বিলাসবহুল ফোনের দুনিয়া একেবারেই আলাদা। সেখানে ফোন তৈরি হয় দামি ধাতু, সোনা, হিরে দিয়ে। অনেক ক্ষেত্রে ফোনের প্রযুক্তির থেকেও তার ডিজাইন এবং মেটিরিয়ালের দাম বেশি হয়।
ফোন না গয়না!
বিশ্বের সবচেয়ে দামি স্মার্টফোন হল 'ফ্যালকন সুপারনোভা আইফোন ৬ পিঙ্ক ডায়মন্ড'। দাম প্রায় ৪৮.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬৭.৪৯ কোটি টাকা। এই ফোনের পেছনের কেসে একটি বড়, বিরল গোলাপি হীরা (Pink Diamond) বসানো আছে। এছাড়া পুরো ফোনটির বডি ২৪-ক্যারেট সোনা, রোজ গোল্ড বা প্ল্যাটিনাম দিয়ে মোড়ানো। ভেতরের প্রযুক্তি সাধারণ আইফোন ৬-এর মতোই।
এত দাম কেন?
পিঙ্ক ডায়মন্ড খুবই বিরল। তাছাড়া সাধারণ স্মার্টফোনে অ্যালুমিনিয়াম, কাচ বা স্টিলের মতো উপকরণ ব্যবহার করা হয়। কিন্তু এই ফোনের বডি সোনা, প্লাটিনাম দিয়ে তৈরি।
প্রযুক্তির দিক থেকেও কি এগিয়ে?
সবচেয়ে দামি ফোন মানেই যে বাজারের সবচেয়ে অ্যাডভান্সড ফোন, তা কিন্তু নয়। এই ফোনের মূল আকর্ষণ হল তার নকশা, মেটিরিয়াল।
এত টাকা দিয়ে ফোন কারা কেনেন?
এই ধরনের ফোনের ক্রেতা মূলত সংগ্রাহক বা অত্যন্ত ধনী মানুষ। অনেকটা বিলাসবহুল ঘড়ির মতো। সাধারণ ঘড়িতেও যে সময় দেখায়, কোটি টাকার ঘড়িতেও সেটাই দেখায়। কিন্তু তার মেটিরিয়াল এবং ব্র্যান্ড ভ্যালুর কারণেই বিলিয়নেয়াররা এগুলি কেনেন।