Advertisement
ইউটিলিটি

Health Insurance Buying Tips: হেলথ ইনস্যুরেন্স করানোর আগে মাথায় রাখুন ৫ জিনিস, নইলে ঠকবেন নিশ্চিত

হেলথ ইনস্যুরেন্স তো অনেকেই নিতে চান
  • 1/8

হেলথ ইনস্যুরেন্স তো অনেকেই নিতে চান। কিন্তু এই ইনস্যুরেন্স নেওয়ার সময় কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। নইলে কোনও লাভ হবে না। 

হেলথ ইনস্যুরেন্সে নেওয়ার সময় অধিকাংশ মানুষই শুধু এজেন্টদের কথা শোনেন
  • 2/8

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হেলথ ইনস্যুরেন্সে নেওয়ার সময় অধিকাংশ মানুষই শুধু এজেন্টদের কথা শোনেন। আর সেটাই বিপদ বাড়ায়। সুতরাং এই ভুল আর নয়। 

হেলথ ইনস্যুরেন্স করার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখা উচিত
  • 3/8

তাই আর দেরি না করে ঝটপট জেনে নিন যে হেলথ ইনস্যুরেন্স করার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখা উচিত। সেই বিষয়গুলি দেখার পরই কিনে নিন হেলথ ইনস্যুরেন্স।

Advertisement
কত টাকার সাম অ্যাসিয়োর্ড নিচ্ছেন।
  • 4/8

সবার প্রথমে আপনাকে দেখতে হবে যে কত টাকার সাম অ্যাসিয়োর্ড নিচ্ছেন। যত বেশি টাকার ইনস্যুরেন্স করবেন তত ভাল। এখন যা পরিস্থিতি, তাতে মোটামুটি ১০ লক্ষ টাকার মেডিক্যাল ইনস্যুরেন্স থাকা মাস্ট।

হেলথ ইনস্যুরেন্স প্ল্যানটা নিচ্ছেন, সেটার টার্ম পড়ুন
  • 5/8

যেই হেলথ ইনস্যুরেন্স প্ল্যানটা নিচ্ছেন, সেটার টার্ম পড়ুন। দেখুন কী কী সুবিধা পাবেন। আর কী কী সুবিধা মিলবে না, সেটাও মাথায় রাখুন।তারপরই কিনতে হবে ইনস্যুরেন্স।

হেলথ ইনস্যুরেন্সে কো পে থাকে
  • 6/8

অনেক হেলথ ইনস্যুরেন্সে কো পে থাকে। অর্থাৎ বিল যতটা হয়, তার একটা নির্দিষ্ট শতাংশ আপনাকে নিজের পকেট থেকে দিতে হবে। সেটা প্ল্যানে রয়েছে কি না দেখুন। 

কত টাকার বেড ক্যাপিং রয়েছে, সেটা দেখতে হবে
  • 7/8

আপনার প্ল্যানে কত টাকার বেড ক্যাপিং রয়েছে, সেটা দেখতে হবে। এই ক্যাপিং না দেখলে পরে হাসপাতালে ভর্তির সময় বিপদে পড়বেন। 

Advertisement
ক্লেম সেটেলমেন্ট রেশিও দেখাও জরুরি
  • 8/8

ক্লেম সেটেলমেন্ট রেশিও দেখাও জরুরি। এর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে ঠিক কতগুলি ক্লেম সেটেল করেছে সংস্থাটি। এই স্কোর যত বেশি থাকবে, তত ভাল।

Advertisement