Advertisement
ইউটিলিটি

Personal Loan Tips: পার্সোনাল লোন নেওয়ার আগে ব্যাঙ্ক থেকে জানুন এই ৫ তথ্য, নইলে ফাঁসবেন নিশ্চিত

 অনেকেই পার্সোলান লোন নেন
  • 1/9

অনেকেই পার্সোলান লোন নেন। এই লোন নিয়ে নিজের চাহিদা মেটান বা বিপদের পরিস্থিতি সামাল দেন। তবে কিছু ক্ষেত্রে এই লোনই বিপদ ডেকে আনতে পারে। 

 কয়েকটি বিষয় মাথায় রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা
  • 2/9

তাই পার্সোনাল লোন নেওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাহলেই নিজের লাভ হবে। বড় সমস্যা এড়াতে পারবেন।

ঠিক কোন কোন বিষয় এক্ষেত্রে নজর রাখা জরুরি?
  • 3/9

এখন প্রশ্ন হল, এক্ষেত্রে ঠিক কোন কোন বিষয় নজর রাখা জরুরি? আর সেই উত্তরটা দেওয়া হল নিবন্ধটিতে। তাই প্রতিবেদনটি দ্রুত পড়ে নিন। 

Advertisement
হোম লোনের ইন্টারেস্ট জানতে হবে
  • 4/9

সবার আগে আপনাকে হোম লোনের ইন্টারেস্ট জানতে হবে। সেটা জানা থাকলে খুব সহজেই আয়-ব্যয়ের হিসেব করে নিতে পারবেন। তখন চিন্তা থাকবে কম। 

লোনটা কতদিন ধরে দিতে হবে
  • 5/9

লোনটা কতদিন ধরে দিতে হবে, সেটাও মাথায় রাখা জরুরি। সেই মতো ফিনান্সিয়াল প্ল্যানিং সেরে ফেলতে পারবেন। তাই এটা প্রথমেই জেনে নিন।

ইএমআই ক্যালকুলেশনও করতে হবে
  • 6/9

আপনাকে ইএমআই ক্যালকুলেশনও করতে হবে। মাসে মাসে কত টাকা ইএমআই দিতে হবে, সেটা জেনে রাখা জরুরি। তাহলে আপনি নিজের হিসেবটা ঠিক ঠাক সেরে নিতে পারবেন। 
 

মাসের কোন দিন ইএমআই দিতে হবে
  • 7/9

মাসের কোন দিন ইএমআই দিতে হবে, সেটাও জেনে রাখা জরুরি। চাইলে আপনিই দিনটা ঠিক করতে পারেন। তাই আগেভাগেই এই দিকটা সেরে নিন।

Advertisement
লোন পাশ করার জন্য টাকা নেয় ব্যাঙ্ক
  • 8/9

লোন পাশ করার জন্য টাকা নেয় ব্যাঙ্ক। এটাকে বলে প্রসেসিং ফি। আর সেই টাকাটা সম্পর্কেও জেনে নিতে হবে। নইলে পরে পস্তাবেন। 

পার্সোনাল লোন যতটা সম্ভব এড়িয়ে চলুন
  • 9/9

পরিশেষে বলি, পার্সোনাল লোন যতটা সম্ভব এড়িয়ে চলুন। তাহলেই বড়সড় বিপদের ফাঁদ এড়িয়ে যেতে পারবেন। আপনার আর সমস্যা হবে না।

Advertisement