
গরম পড়েছে। যেই কারণে অনেকেই অস্বস্তি এড়াতে নিয়মিত ব্যবহার করছেন এসি। বাড়িতে এসি ছাড়া থাকতেই তাঁদের কষ্ট হচ্ছে।

যদিও মাসের শেষে যখন ইলেকট্রিক বিল আসছে, তখন বাড়ছে বিপদ। মাথায় হাত পড়ে যাচ্ছে। এত টাকা বিল কীভাবে আসছে, সেটা তারা বুঝতে পারছেন না।

বিশেষজ্ঞদের মতে, আমাদের নির্দিষ্ট কিছু ভুলের জন্যই এসির বিল আসে বেশি। আর সেই সকল ভুল সম্পর্কেই আমরা বিশদে জানালাম।

এসির তাপমাত্রা অনেকটা কম করে চালালেই বিপদ। তখন বিল বেশি আসে। তাই এই ভুল চলবে না। বরং এসি ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে চালাতে হবে। তাহলেই কম আসবে বিল।

এসির এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন। এই ফিল্টারে ময়লা জমলে কমে যায় এয়ার ফ্লো। ফলে এসিকে বেশি খাটতে হয়। তাই বিল আসে বেশি।

অনেকেই ঘরের আয়তন অনুযায়ী কম টনের এসি লাগান। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে। তখন এসি বেশি খাটে। যার ফলে বিল আসে বেশি। সুতরাং এই ভুল আর নয়।

এসি চালানো অবস্থায় বারবার ঘর থেকে বেরবেন না। এমনকী ঢুকবেন না। এই ভুলের জন্যও এসির বিল বেশি আসতে পারে। তাই এমনটা করাও চলবে না।

সার্ভিসিং খুবই জরুরি। এসি নিয়মিত সার্ভিসিং না করলে বিল বেশি আসবে। তাই বছরে অন্তত এক থেকে দুইবার এসি সার্ভিস হল মাস্ট।