Advertisement
ইউটিলিটি

২০২৬-এর সম্ভাব্য ট্যারিফ বৃদ্ধির আগে গ্রাহকদের জন্য এয়ারটেলের বিশেষ অফার

এয়ারটেল
  • 1/7

মোবাইল ট্যারিফ বৃদ্ধির জল্পনার মধ্যেই গ্রাহকদের জন্য স্বস্তির খবর নিয়ে এল Bharti Airtel। যারা বারবার রিচার্জের ঝামেলা এড়িয়ে দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি চান, তাদের জন্য সংস্থার ৩৬৫ দিনের প্রিপেড প্ল্যানগুলি এখন বিশেষ আকর্ষণীয়। সম্ভাব্য ২০২৬ সালের মূল্যবৃদ্ধির আগে এই বার্ষিক প্যাকগুলি গ্রাহকদের বাজেট বাঁচাতে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

এয়ারটেল
  • 2/7

এয়ারটেলের জনপ্রিয় বাৎসরিক প্ল্যানের দাম শুরু হচ্ছে প্রায় ৩,৫৯৯  টাকা থেকে। একবার রিচার্জ করলেই পুরো এক বছর নিশ্চিন্ত পরিষেবা।দৈনিক ডেটা, আনলিমিটেড কলিং, এসএমএস এবং অতিরিক্ত ডিজিটাল সুবিধা। বিশেষ করে যারা সেকেন্ডারি সিম ব্যবহার করেন বা মাঝারি ডেটা প্রয়োজন, তাদের জন্য এই প্যাকগুলি উপযোগী।

এয়ারটেল
  • 3/7

৩,৫৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পাবেন ৩৬৫ দিনের ভ্যালিডিটি। প্রতিদিন ২ জিবি করে হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড ৫জি ব্যবহারের সুবিধা রয়েছে। সঙ্গে রয়েছে আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস। অতিরিক্ত সুবিধা হিসেবে মিলবে ফ্রি হ্যালো টিউন ও ১২ মাসের Perplexity Pro AI সাবস্ক্রিপশন, যার বাজারমূল্য প্রায় ₹১৭,০০০।

Advertisement
এয়ারটেল
  • 4/7

অন্যদিকে ৩,৯৯৯ টাকার প্ল্যানে দৈনিক ২.৫ জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হচ্ছে। এখানেও ৩৬৫ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ এসএমএস সুবিধা থাকছে। বাড়তি আকর্ষণ হিসেবে এক বছরের Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন, হ্যালো টিউন এবং ১২ মাসের Perplexity Pro AI পরিষেবা যুক্ত হয়েছে।

এয়ারটেল
  • 5/7

কম বাজেটের ব্যবহারকারীদের জন্যও রয়েছে বিকল্প। ১,৮৪৯ টাকার প্ল্যানে মূলত কল ও এসএমএস সুবিধা দেওয়া হচ্ছে, যারা খুব কম ডেটা ব্যবহার করেন তাদের জন্য এটি উপযোগী। আবার ২,২৪৯ টাকার প্যাকে মোট ৩০ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং Perplexity AI সাবস্ক্রিপশন সুবিধা রয়েছে।

এয়ারটেল
  • 6/7

গ্রাহকরা Airtel Thanks অ্যাপ অথবা এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই রিচার্জ করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, যদি ২০২৬ সালে ট্যারিফ বাড়ে, তবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে এই বাৎসরিক প্যাক নিলে পুরো ২০২৬ জুড়েই পুরনো দামে পরিষেবা উপভোগ করা যাবে।

 

এয়ারটেল
  • 7/7

সব মিলিয়ে দীর্ঘমেয়াদি সাশ্রয় ও অতিরিক্ত ডিজিটাল সুবিধার কথা মাথায় রেখে এয়ারটেলের ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যানগুলি বর্তমানে গ্রাহকদের কাছে আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে।

Advertisement