
অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এই কার্ডের মাধ্যমেই বিল দেন। এছাড়া প্রয়োজনের সময়ও ব্যবহার করেন এই কার্ড। তাই দিন দিন ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা বাড়ছে।

তবে মাথায় রাখতে হবে, ক্রেডিট কার্ড ব্যবহার খুব একটা ভাল কিছু নয়। বরং এটি আপনার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। হতে পারে বিরাট খরচ।

তাই আজ থেকেই ক্রেডিট কার্ড ব্যবহার ছেড়ে দিন। তাহলেই খেলা ঘুরে যাবে। দেখবেন একাধিক লাভ মিলবে।

ক্রেডিট কার্ড ব্যবহার না করলে আপনার ধার নেওয়ার অভ্যাস চলে যাবে। আপনি নিজের আয়ের মধ্যে চলতে পারবেন। আর এটাই বড় লাভ।

ক্রেডিট কার্ড ব্যবহার না করলে নিজের আয়ের হিসেবটা ভাল করে দেখতে পারবেন। সমঝে বুঝে করতে পারবেন খরচ। তাই আজই ক্রেডিট কার্ডের ব্যবহার ছাড়ুন।

অনেকেই ক্রেডিট কার্ড থাকার জন্য বাড়তি খরচ করেন। আর এই অভ্যাসটা দূর হয়ে যাবে এই কার্ডের ব্যবহার ছাড়লেই। তাই এই ভুল নয়।

প্রতিবছর ক্রেডিট কার্ডের অ্যানুয়াল বিল দিতে হয়। আর কার্ডটা ছেড়ে দিলে এই বিলটাও দিতে হবে না। সুতরাং চিন্তার কিছুই নেই।

অনেককেই ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য লোন ট্র্যাপে পড়তে হয়। অর্থাৎ লোনের টাকা মেটানোর জন্য নিতে হয় ঋণ। ও দিকে এই কার্ড ব্যবহার ছাড়লে এমন সমস্যাও মিটে যাবে।