
গরম বেশ ভালই পড়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই এসি চালিয়েই দিন কাটাচ্ছেন। বিশেষত, রাতে এসি না চালিয়ে তাঁদের ঘুম আসছে না। আর তাতেই বাড়ছে ইলেকট্রিক বিল। (সব ছবি প্রতীকী)

যদিও ভাল খবর হল, কিছু নিয়ম মেনে চললে সারারাত এসি চালানোর পরও বিল কম আসবে। আর এই নিবন্ধে তেমনই কিছু সহজ পদ্ধতি সম্পর্কেই জানান হল।

প্রথমত, এসি চালাতে হবে সঠিক তাপমাত্রায়। ১৬ থেকে ১৮ ডিগ্রিতে এসি চালাবেন না। তার বদলে ২৪ ডিগ্রি সেন্টিগ্রেডে এসি চালান। তাতেই বিল আসবে কম।

নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন। এই কাজটা করলেই কমবে বিল। তাই ২ থেকে ৪ সপ্তাহ অন্তর এসির ফিল্টার পরিষ্কার করে নিন।

এসি চালিয়ে ফ্যান বন্ধ রাখবেন না। সেটা একটা বিরাট ভুল। তার বদলে বরং এসির সঙ্গে ফ্যানটা চালিয়ে নিন। তাতেই দ্রুত ঠান্ডা হয়ে যাবে ঘর। ইলেকট্রিক কম পুড়বে।

এসি চালানোর সময় দরজা এবং জানলা ভাল করে বন্ধ করে দিন। তাতেই ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে। এসির বিল উঠবে কম।

রাতে এসি চালান স্লিপ মোডে। তাতে ঘর ঠান্ডা হলে এসি নিজের থেকে বন্ধ হয়ে যাবে। যার ফলে বিল আসবে অনেকটাই কম। তাই এই ফিচারটা অবশ্যই ব্যবহার করুন।

এছাড়া এসি কেনার সময় ৫ স্টার রেটিং দেখে কেনাই ভাল। যত কম স্টারের এসি কিনবেন, ততই বিল আসবে বেশি। তাই এই বিষয়টা মাথায় রাখা ভীষণই জরুরি।