Advertisement
ইউটিলিটি

Gold Price: এক ধাক্কায় অনেকটা কমল সোনার রেট, দাম কতটা পড়ল?

Gold Price
  • 1/7

বুধবার কলকাতা শহরে রেকর্ড কমল সোনার দাম। পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে রুপোর রেটও। এদিন প্রায় ৪৮০০ টাকা কমেছে সোনার দাম। পাশাপাশি প্রায় ১২ হাজার টাকার বেশি রেট কমেছে রুপোরও।
 

Gold Price
  • 2/7

১০ জুন, বুধবার কোন ধরনের সোনা ও রুপোর দাম কত রয়েছে, জেনে নেওয়া যাক
 

Gold Price
  • 3/7

২৪ ক্যারেট সোনা: বুধবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৬৫০ টাকা। শনিবার এই রেট ছিল ১ লক্ষ ৫২ হাজার ৬৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম সোনার দাম কমেছে ৫০০০ টাকা।
 

Advertisement
Gold Price
  • 4/7

২২ ক্যারেট হলমার্ক সোনা: বুধবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৪১ হাজার টাকা। মঙ্গলবার এই রেট ছিল ১ লক্ষ ৪৫ হাজার ৮০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম সোনার দাম কমেছে ৪৮০০ টাকা।
 

Gold Price
  • 5/7

২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
 

Gold Silver Price
  • 6/7

২২ ক্যারেট হলমার্ক সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
 

Silver Price
  • 7/7

রুপোর দাম কত?

কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও কমেছে। বুধবার শহরে রুপোর কেজি রয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ১৫০ টাকা। মঙ্গলবার এই দাম ছিল ২ লক্ষ ৪৭ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে প্রায় ১২,৭০০ হাজার টাকা কমেছে রুপোর রেট।

Advertisement