Advertisement
ইউটিলিটি

Gold Price: কলকাতায় সস্তা হল সোনা, সপ্তাহ শেষে অনেকটা নামল রুপোর দরও

Gold Price
  • 1/7

সপ্তাহ শেষে কলকাতায় ফের সস্তা হল সোনা। শনিবার একধাক্কায় রেকর্ড নেমেছে সোনার রেট। এদিন ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেটের সোনার দামেও পতন হয়েছে। পাশাপাশি সস্তা হয়েছে রুপোও। 
 

Gold Price
  • 2/7

এদিন ২০০০ টাকার বেশি কমেছে রুপোর দাম। অন্যদিকে, সোনার রেট প্রতি ১০ গ্রামে কমেছে  ১৫০ টাকা। অর্থাৎ সোনার দাম কমেছে সামান্যই। কোন সোনার দাম আজ কত রয়েছে? জেনে নেওয়া যাক।
 

Gold Price
  • 3/7

২৪ ক্যারেট সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট রয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ০৫০ টাকা। গতকাল, শুক্রবার এই দাম ছিল ১ লক্ষ ৪৩ হাজার ২০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম নেমেছে ১৫০ টাকা।
 

Advertisement
Gold Price
  • 4/7

২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
 

Gold Price
  • 5/7

২২ ক্যারেট হলমার্ক সোনা: শুক্রবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর ছিল ১ লক্ষ ৩৬ হাজার ৮০০ টাকা। আজ শনিবার সেই রেট কমে হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৬৫০ টাকা। অর্থাৎ এক্ষেত্রেও একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে ১৫০ টাকা।
 

Gold Price
  • 6/7

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।
 

silver price
  • 7/7

রুপোর দাম কত রয়েছে?

কলকাতায় আজ শনিবার রুপোর কেজি রয়েছে  ২ লক্ষ ১৮ হাজার ১০০ টাকা। শুক্রবার এই রেট ছিল ২ লক্ষ ২০ হাজার ০৫০ টাকা। অর্থাৎ একদিনে ১৯৫০ টাকা কমেছে রুপোর রেটও।

Advertisement