Advertisement
ইউটিলিটি

Gold Silver Price: সপ্তাহ শেষে কলকাতায় সস্তা রুপো, সোনার দাম বাড়ল নাকি কমল? জানুন

Kolkata Gold Price
  • 1/8

শনিবার কলকাতায় ফের বাড়ল সোনার দর। তবে হলদে ধাতু বাড়লেও সস্তা হল  রুপো। এদিন ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেটের সোনার দামও বৃদ্ধি পেয়েছে।
 

Kolkata Gold Price
  • 2/8

কোন ধরনের সোনার দাম কতটা বাড়ল, জেনে নেওয়া যাক-
 

Gold Price
  • 3/8

২৪ ক্যারেট সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৬৫০ টাকা। শুক্রবার এই পাকা সোনার রেট ছিল ১ লক্ষ ৫৮ হাজার ৫৫০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে পাকা সোনার দাম ১০০ টাকা বেড়েছে।
 

Advertisement
Gold Mark
  • 4/8

২২ ক্যারেট হলমার্ক সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর রয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৫৫০ টাকা। যা শুক্রবার ছিল ১ লক্ষ ৫১ হাজার ৪৫০ টাকা।  অর্থাৎ ২২ ক্যারেটেও প্রতি ১০ গ্রামে ১০০ টাকা বেড়েছে সোনার দাম।
 

Gold Price
  • 5/8

২৪ ক্যারেট সোনা: এই সোনা দিয়ে মূলত গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনা হয় ভঙ্গুর, এগুলি বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
 

Gold Price
  • 6/8

২২ ক্যারেট হলমার্ক সোনা: এই সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। তবে গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
 

Silver Price
  • 7/8

রুপোর রেট: কলকাতায় সোনার দাম বাড়লেও রুপোর দাম কিন্তু কমেছে। আজ শহরে রুপোর কেজি প্রতি দাম রয়েছে ২ লক্ষ ৬৭ হাজার ৮৫০ টাকা। শুক্রবার এই দাম ছিল ২ লক্ষ ৬৮ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে ৫০০ টাকা সস্তা হয়েছে রুপো। 
 

Advertisement
Silver Price
  • 8/8

রুপো কেনার সময় কোন কোন দিকে নজর রাখা উচিত?

রুপো কেনার সময় প্রথমেই এর বিশুদ্ধতা যাচাই করা জরুরি। কেনার আগে সেদিনের বাজারদর জেনে নিন এবং মেকিং চার্জ আলাদা নেওয়া হচ্ছে কি না বুঝে নিন। রুপোর ওজন সঠিক কি না তা দেখে নেওয়ার পাশাপাশি অবশ্যই বৈধ বিল সংগ্রহ করুন। ভবিষ্যতে বিক্রি বা বদলের সুবিধার জন্য দোকানের এক্সচেঞ্জ নীতিও জেনে রাখা ভালো। প্রতারণা এড়াতে সবসময় বিশ্বস্ত দোকান থেকেই রুপো কেনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
 

Advertisement