
ফের গরম পড়েছে। আর এমন পরিস্থিতিতে অনেকেই বাড়িয়েছেন এসি ব্যবহার। এই চরম দাবদাহ থেকে নিস্তার পেতেই তাঁরা এসি চালাচ্ছেন। দিচ্ছেন শান্তির ঘুম।

কিন্তু এসি চালানোর সময় তাঁদের মাথায় ঘুরছে অন্য অঙ্ক। তাঁরা মনে মনে ভাবছেন, ঠিক কত টাকা আসতে পারে বিল? তাই এসি চালিয়েও তাঁদের মাথায় উৎকণ্ঠা বাড়ছে।

যদিও ভাল খবর হল, কয়েকটি নিয়ম মেনে চললেই অনায়াসে এসির বিল কমিয়ে ফেলতে পারবেন। সেক্ষেত্রে এই নিয়মগুলি মেনে চলা জরুরি।

অনেকেই ১৬-১৮ ডিগ্রিতে এসি চালান। আর এটাই ভুল। তাতে ইলেকট্রিক বিল বাড়তে পারে। তাই এখন থেকে ২৪ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রায় এসি চালান। তাহলেই খেলা ঘুরে যাবে। দেখবেন কমবে এসির বিল।

এখন অনেক এসিতেই থাকে ইনভার্টার মোড। সেই মোডটা ব্যবহার করুন। তাহলেই দেখবেন কম বিল আসবে।

রাতে এসি স্লিপ মোড ব্যবহার করুন। রাতের তাপমাত্রা কমলে এসিও সেই মতো মানিয়ে নেবে। যার ফলে বিদ্যুৎ খরচ কমবে।

এসির ঘরের দরজা বা জানলা বেশিবার খুলবেন না। নইলে এসিকে অনেক বেশি খাটতে হবে। তখন বিল আসবে বেশি। তাই এই ভুলটা শুধরে নিন। ব্যাস, এই নিয়মটা মেনে চললেই কমবে বিল।

মাঝে মধ্যেই এসি সার্ভিসিং করুন। এই কাজটা করলেও বিদ্যুতের বিল আসবে কম। তাই এখন থেকে এই সব বিল মেনে চলুন। তাহলেই পকেটের টাকা বাঁচবে।