Advertisement
ইউটিলিটি

বোর্ডিং স্টেশন বদল এবার আরও সহজ, ৩০ মিনিট আগে কীভাবে বদলাবেন? জেনে নিন

অনেক সময়ই দেখা যায়, এক স্টেশন থেকে টিকিট কাটলেও, সেই স্টেশন থেকে ট্রেনে ওঠার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। ফলে অন্য স্টেশন থেকে সেই ট্রেন ধরতে হয়। এমন সমস্যায় পড়লে কী করবেন? উপায় বাতলে দিল ভারতীয় রেল। এখন থেকে টিকিট থাকলে বোর্ডিং স্টেশন পরিবর্তন করলেও সমস্
  • 1/8

অনেক সময়ই দেখা যায়, এক স্টেশন থেকে টিকিট কাটলেও, সেই স্টেশন থেকে ট্রেনে ওঠার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। ফলে অন্য স্টেশন থেকে সেই ট্রেন ধরতে হয়। এমন সমস্যায় পড়লে কী করবেন? উপায় বাতলে দিল ভারতীয় রেল। এখন থেকে টিকিট থাকলে বোর্ডিং স্টেশন পরিবর্তন করলেও সমস্যা হবে না যাত্রীদের। তবে শুধু করতে হবে এই কাজ।

কীভাবে ট্রেনের বোর্ডিং স্টেশন বদল করবেন?
  • 2/8

১ এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে এই সুবিধা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যাত্রীরা যদি নির্ধারিত স্টেশন থেকে উঠতে না পারেন, তবে এখন তাঁরা অন্য সুবিধাজনক স্টেশন বেছে নিতে পারবেন। এতে কনফার্ম টিকিট বাতিল হবে না এবং আসনও বজায় থাকবে।

আগে কী নিয়ম ছিল?
  • 3/8

আগে এই পরিবর্তন করতে হলে ট্রেন ছাড়ার অন্তত ২৪ ঘণ্টা আগে এবং চার্ট প্রস্তুতির আগে আবেদন করতে হতো। এখন নতুন নিয়মে দ্বিতীয় রিজার্ভেশন চার্টে আপডেট হওয়া বোর্ডিং স্টেশন দেখা যাবে, যা ট্রেন ছাড়ার কাছাকাছি সময়ে তৈরি হয়। ফলে মাত্র ৩০ মিনিট আগেও বদল করা যাবে বোর্ডিং স্টেশন। 

Advertisement
কোন শর্তে বোর্ডিং স্টেশন বদল করা যাবে?
  • 4/8

আপনার কাটা টিকিট অবশ্যই কনফার্ম বা আরএসি থাকতে হবে। ওয়েটিং লিস্টে থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। একবারই আপনি এই বোর্ডিং স্টেশন বদল করার সুযোগ পাবেন। অর্থাৎ ভেবে চিন্তে এই কাজ করতে হবে। তা না হলে সমস্যা হতে পারে। পাশাপাশি ট্রেন ছাড়ার আগে যে দ্বিতীয় চার্ট বের হয় তার আগেই এই আবেদন করতে হবে।

কীভাবে করবেন?
  • 5/8

অনলাইনে কাটা টিকিটের ক্ষেত্রে যেমন এই বদল করা যাবে, তেমনই অফ লাইনেও কাটা টিকিটের ক্ষেত্রে এই বোর্ডিং স্টেশন বদল করা যাবে। অনলাইনে এই কাজ করার জন্য, প্রথমে IRCTC-র ওয়েবসাইটে আপনাকে লগ ইন করতে হবে।

এরপর My Account-এ গিয়ে My Transaction-এ যান। এরপর যেতে হবে Booked Ticket History-তে। এর সঙ্গে নির্দিষ্ট টিকিট বেছে নিন। এবার দেখতে পাবেন Change Boarding Point অপশনটি।
  • 6/8

এরপর My Account-এ গিয়ে My Transaction-এ যান। এরপর যেতে হবে Booked Ticket History-তে। এর সঙ্গে নির্দিষ্ট টিকিট বেছে নিন। এবার দেখতে পাবেন Change Boarding Point অপশনটি।

এবার রুট অনুসারে নিজের সুবিধামত বোর্ডিং পয়েন্ট সিলেক্ট করে নিন। কনফার্ম করে দিলেই বদলে যাবে আপনার বোর্ডিং স্টেশন।
  • 7/8

এবার রুট অনুসারে নিজের সুবিধামত বোর্ডিং পয়েন্ট সিলেক্ট করে নিন। কনফার্ম করে দিলেই বদলে যাবে আপনার বোর্ডিং স্টেশন।

Advertisement
অফলাইনে এই কাজ করতে হলে, শুরুতে যেতে হবে নিকটবর্তী রেল স্টেশনে। সেখানে রিজার্ভেশন কাউন্টারে গিয়ে নিজের পরিচয়পত্র ও টিকিট দেখিয়ে জানান, কন স্টেশন থেকে আপনি ট্রেনে উঠতে চান।
  • 8/8

অফলাইনে এই কাজ করতে হলে, শুরুতে যেতে হবে নিকটবর্তী রেল স্টেশনে। সেখানে রিজার্ভেশন কাউন্টারে গিয়ে নিজের পরিচয়পত্র ও টিকিট দেখিয়ে জানান, কন স্টেশন থেকে আপনি ট্রেনে উঠতে চান।

Advertisement