Advertisement
ইউটিলিটি

কলকাতায় সোনার দাম কমার হ্যাটট্রিক, পরপর ৩ দিন সস্তা হল হলদে ধাতু

Gold Price
  • 1/7

ফের শহর কলকাতায় সস্তা হল সোনা। এই নিয়ে পরপর তিন দিন কলকাতায় কমল সোনার দাম। পাশাপাশি নেমেছে রুপোর রেটও। 
 

Gold Price
  • 2/7

এদিন প্রায় ১১০০ টাকা বেড়েছে সোনার দাম। অন্যদিকে, রুপোর রেট কেজি প্রতি কমেছে ২২৫০ টাকা। কোন সোনার দাম আজ কত রয়েছে? জেনে নেওয়া যাক।
 

Gold Price
  • 3/7

২৪ ক্যারেট সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট রয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৯৫০ টাকা। এর আগে শনিবার এই রেট  ছিল ১ লক্ষ ৪৪ হাজার ১০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে ১১৫০ টাকা।
 

Advertisement
Gold Price
  • 4/7

২২ ক্যারেট হলমার্ক সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৫৫০ টাকা। শনিবার এই রেট ছিল ১ লক্ষ ৩৭ হাজার ৬৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে ১১০০ টাকা।
 

Gold Price
  • 5/7

২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হলেও, এই সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
 

Gold Price
  • 6/7

অন্যদিকে, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
 

Silver Price
  • 7/7

রুপোর দাম কত?

কলকাতায় আজ রুপোর কেজি রয়েছে ২ লক্ষ ২১ হাজার টাকা। শনিবার এই রেট ছিল ২ লক্ষ ২৩ হাজার ২৫০ টাকা। অর্থাৎ একদিনে ২২৫০ টাকা কমেছে রুপোর রেটও।

Advertisement