Advertisement
ইউটিলিটি

গোটা জুন মাসের মধ্যে আজ কলকাতায় সোনার দাম সবচেয়ে কম, এক ভরি কত? জেনে নিন

Gold Price
  • 1/7

চলতি মাসে কলকাতায় সোনার দামে রেকর্ড পতন। জুন মাসের ১ তারিখ থেকে বিচার করলে আজই সোনার দাম সবচেয়ে কম। ২৪ ক্যারেটের পাশাপাশি, ২২ ক্যারেটের সোনার দাম কমেছে। সস্তা হয়েছে রুপোও। 
 

Gold Price
  • 2/7

২৩ জুন মঙ্গলবার কোন ধরনের সোনা ও রুপোর দাম কত রয়েছে, জেনে নেওয়া যাক
 

Gold Price
  • 3/7

২২ ক্যারেট সোনার দাম: মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৯৫০ টাকা। গতকাল সোমবার এই রেট ছিল ১ লক্ষ ৪০ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে ২৫০০ টাকা।
 

Advertisement
Gold Price
  • 4/7

২৪ ক্যারেট সোনার দাম: মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। সোমবার এই রেট ছিল ১ লক্ষ ৪৭ হাজার ৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম সোনার দাম কমেছে ২৬৫০ টাকা।
 

Gold Price
  • 5/7

২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হলেও, এই সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
 

Gold Price
  • 6/7

২২ ক্যারেট হলমার্ক সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।

Silver Price
  • 7/7

রুপোর দাম কত?

কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর রেটও কমেছে। মঙ্গলবার শহরে রুপোর কেজি রয়েছে ২ লক্ষ ২৮ হাজার ৩০০ টাকা। সোমবার এই রেট ছিল ২ লক্ষ ৩৮ হাজার ১০০ টাকা। অর্থাৎ একদিনে কেজি প্রতি প্রায় ১০ হাজার টাকা কমেছে রুপোর রেট।

Advertisement