Advertisement
ইউটিলিটি

Health Insurance Buying Mistakes: অনেকেই হেলথ ইনস্যুরেন্স করার সময় এই ৫ ভুল করেন, পরে পস্তাতে হয়

হেলথ ইনস্যুরেন্স করা খুবই জরুরি
  • 1/8

হেলথ ইনস্যুরেন্স করা খুবই জরুরি। নইলে বিপদ বাড়তে পারে। হাসপাতালের বিল দিতে গিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে। তাই বিশেষজ্ঞরা এখন সকলকেই হেলথ ইনস্যুরেন্স করার পরামর্শ দেন। 

এই ইনস্যুরেন্স করিয়েই ফেলছেন শান্তির নিশ্বাস
  • 2/8

আর এই কথাটা মাথায় রেখেই অনেকে মেডিক্যাল ইনস্যুরেন্স করাচ্ছেন। এই ইনস্যুরেন্স করিয়েই ফেলছেন শান্তির নিশ্বাস। 

মেডিক্যাল ইনস্যুরেন্স নেওয়ার সময়ই একাধিক ভুল করে ফেলেন অনেকে
  • 3/8

যদিও মেডিক্যাল ইনস্যুরেন্স নেওয়ার সময়ই একাধিক ভুল করে ফেলেন অনেকে। তাতে বাড়ে বিপদ। সুতরাং সাবধান হন। জেনে নিন কোন কোন ভুল করা যাবে না। 

Advertisement
অনেকেই সিগারেট খেলেও সেটা বলেন না
  • 4/8

অনেকেই সিগারেট খেলেও সেটা বলেন না। এমনকী নিয়মিত মদ্যপান করলেও লুকিয়ে রাখেন। আর এটা করেন বলেই ক্লেম রিজেক্ট হয়ে যায়। তাই এই ভুল আর নয়। 

শরীরে কোনও রোগ লুকিয়ে থাকলেও আগে থেকে বলতে হবে
  • 5/8

শরীরে কোনও রোগ লুকিয়ে থাকলেও আগে থেকে বলতে হবে। সেটা না বললেও পরে ক্লেম রিজেক্ট হয়ে যেতে পারে। এই বিষয়টাও মাথায় রাখুন। 

কম কভারেজ নিয়ে কোনও লাভ নেই
  • 6/8

কম কভারেজ নিয়ে কোনও লাভ নেই। কম কভারেজ নিলে আদতে হাসপাতালে গিয়ে সমস্যায় পড়তে হবে। তখন সেই পকেট থেকেই খরচ হবে টাকা। তাই এমন ভুল নয়।

অনেক পলিসিতে কো পেমেন্ট থাকে
  • 7/8

অনেক পলিসিতে কো পেমেন্ট থাকে। আর এটাই বড় ভুল। তখন হাসপাতালে ফুল পেমেন্ট মেলে না। নিজেকেও টাকা দিতে হয়। আর সেটাই বিপদ বাড়ায়।

Advertisement
কারও কথা শুনে প্ল্যান নেবেন না
  • 8/8

কারও কথা শুনে প্ল্যান নেবেন না। যেই সংস্থার প্ল্যান নিতে চান, তাদের ক্লেম সেটেলমেন্ট রেশিও দেখুন। যদি এটা বেশি থাকে, তাহলে চাপ নেই। আর এটা কম থাকলে সেই প্ল্যান নেওয়া যাবে না।

Advertisement