
অনেকের কাছেই রয়েছে ক্রেডিট কার্ড। এটি খুবই কাজের জিনিস। এটির যেমন কিছু খারাপ দিক রয়েছে, তেমনই ভাল দিকও উপস্থিত।

তবে মুশকিল হল, কিছু মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করার সঠিক নিয়ম জানেন না। তাঁরা বুঝতে পারেন না যে এই কার্ড ব্যবহার করলে ঠিক কী কী লাভ মেলে।

তাই এই সমস্যার সহজ সমাধান দিলাম আমরা। এই নিবন্ধে এমন কিছু টেকনিক জানান হল, যার মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেও কিছু লাভ পাবেন।

ক্রেডিট কার্ডে নির্দিষ্ট কিছু অনলাইন প্ল্যাটফর্মে ডিসকাউন্ট থাকে। এই ডিসকাউন্ট ব্যবহার করুন। সেখান থেকে জিনিস কিনুন। তাহলেই ভাল লাভ হবে।

কিছু ক্রেডিট কার্ডে পেট্রোল পাম্পে ছাড় থাকে। রিওয়ার্ড পয়েন্ট জমতে থাকে। সেগুলি ব্যবহার করে পরে ভাল ডিসকাউন্ট পাওয়া যায়।

এই কার্ড আবার কিছু রেস্তোরাঁর জন্য ভাল। অনেক জায়গাতেই থাকেই ডিসকাউন্ট। তাই এই বিষয়টা মাথায় রাখুন।

ক্রেডিট কার্ড ব্যবহার করে অনেক ক্ষেত্রেই নো কস্ট ইএমআই পাওয়া যায়। যার ফলে একবারে পুরো টাকাটা দিতে হয় না। বরং ইএমআই হিসেবে টাকাটা দেওয়া যায়।

ক্রেডিট কার্ডে এয়ারপোর্টেও বেশ কিছু ছাড় পাওয়া যায়। তাই যাঁরা নিয়মিত বিমানে ট্র্যাভেল করেন, তাঁরা এই কার্ড ব্যবহার করতেই পারেন। ভাল ডিসকাউন্ট পেয়ে যাবেন।

তবে এই কারণে আবার বারবার ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না। বরং হিসেব করে চলুন। তাহলেই বিপদ এড়াতে পারবেন।