
অনেকেই বাইক বা স্কুটার নগদে কিনতে চান না। তাঁরা লোন নিয়েই এই বাহন কেনেন। এভাবেই নিজেদের স্বপ্নপূরণ করেন তাঁরা।

তবে টু-হুইলার লোন নেওয়ার আগে একটু সতর্ক হতে হবে। এই লোন নেওয়ার সময় এমন কোনও ভুল করবেন না, যাতে পরে সমস্যায় পড়েন। বেশি খরচ হয়।

তাই আর সময় নষ্ট নয়। আজকের নিবন্ধ থেকে এমনই ৫ ভুল সম্পর্কে জেনে নিন। তাহলেই টাকা বেঁচে যাবে। নইলে ফালতু খরচ বাড়বে।

সবার প্রথমে একাধিক ব্যাঙ্কের ইন্টারেস্ট রেট জানুন। শোরুমের কথা শুনে কোনও একটি ব্যাঙ্ক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে লোন নেবেন না। তাতে বেশি ইন্টারেস্ট পড়তে পারে। বরং একাধিক জায়গা থেকে ইন্টারেস্ট যাচাই করে নিন।

ফাইনাল ইন্টারেস্ট কত শতাংশ পড়ছে, সেটা প্রথমেই জেনে নিন। এটা না জানলে সব হিসেব গোলমাল হয়ে যাবে। তাই যেই ব্যাঙ্ক থেকে লোন নেবেন, তাদের কাছে এটা জানা মাস্ট।

ইএমআই টেনিওরটা ঠিক ঠাক জেনে নিন। কতদিন ধরে ইএমআই দিতে হবে, মাসের কোন দিন ইএমআই দিতে হবে, দ্রুত জেনে নিন। তাহলে নিজের জন্যই সুবিধা হবে।

লোনের প্রসেসিং ফি জানতে হবে। এই টাকাটা আপনার পকেট থেকেই খরচ করতে হবে। তাই আগে এটা জানা থাকলে জোগার করতে সুবিধা হবে। নইলে হুট করে এটা দেওয়ার সময় মাথা খারাপ হবে।

টু হুইলার লোন নেওয়ার আগে আপনাকে অবশ্যই ইএমআই-এর অঙ্কটা জেনে নিতে হবে। যতটা বোঝা বইতে পারবেন, ততটাই ইএমআই নিন। বেশি নিলে বিপদ বাড়বে।