Advertisement
ইউটিলিটি

Two Wheeler Insurance: বাইক বা স্কুটারের ইনস্যুরেন্স কিনছেন? এই ৫ জিনিস না দেখলেই ঠকবেন

বাইক বা স্কুটার কিনলে মাস্ট হল টু হুইলার ইনস্যুরেন্স
  • 1/8

বাইক বা স্কুটার কিনলে মাস্ট হল টু হুইলার ইনস্যুরেন্স। নইলে বড় সমস্যায় পড়তে পারেন। হতে পারে বড় ফাইন। তাই সবার প্রথমে একটা ইনস্যুরেন্স করে নেওয়া খুবই জরুরি। এই কাজটা করলেই সেফ থাকবেন। 

টু হুইলার ইনস্যুরেন্স কেনার জন্য কিছু জিনিস আগেভাগে নজরে রাখতে হবে
  • 2/8

তবে টু হুইলার ইনস্যুরেন্স কেনার জন্য কিছু জিনিস আগেভাগে নজরে রাখতে হবে। আর সেগুলি নিয়েই আলোচনা হল নিবন্ধটিতে। নইলে ঠকে যাবেন নিশ্চিত। 

কী ধরনের বিমা?  
  • 3/8

এখন খুবই জনপ্রিয় থার্ড-পার্টি কভার। এই ধরনের বিমায় অন্যের গাড়ি বা সম্পত্তির ক্ষতি এবং আঘাতের খরচ মেটানো হয়। কিন্তু নিজের বাইক বা স্কুটারের ক্ষতি এর আওতায় পড়ে না।

Advertisement
কমপ্রিহেনসিভ কভার নিতে পারেন
  • 4/8

এছাড়া কমপ্রিহেনসিভ কভার নিতে পারেন। এতে নিজের বাইকের ক্ষতি, চুরি, আগুন লাগা এবং প্রাকৃতিক দুর্যোগের কভার থাকে। পাশাপাশি থার্ড-পার্টি ক্ষতিও কভার করে। তবে এই বিমা করার খরচ কিছুটা বেশি। 
 

ইনস্যুরেন্সে নো ক্লেম বোনাস রয়েছে কি না দেখুন
  • 5/8

ইনস্যুরেন্সে নো ক্লেম বোনাস রয়েছে কি না দেখুন। সেক্ষেত্রে এক বছরে কোনও ইনস্যুরেন্স যদি ক্লেম না করা হয়, তাহলে প্রিমিয়ামে ছাড় পাওয়া যায়।

এক্ষেত্রে ২০ শতাংশ থেকে শুরু করে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে
  • 6/8

এক্ষেত্রে ২০ শতাংশ থেকে শুরু করে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। তাই এই দিকটা মাথায় রাখা জরুরি।

 অ্যাড-অন কভার থাকা খুবই জরুরি।
  • 7/8

অ্যাড-অন কভার থাকা খুবই জরুরি। এটা থাকলে ইনস্যুরেন্সের সঙ্গে অন্যান্য ফিচার অ্যাড করতে পারবেন। 

Advertisement
ভারতে জনপ্রিয় অ্যাড-অনগুলোর মধ্যে রয়েছে...
  • 8/8

ভারতে জনপ্রিয় অ্যাড-অনগুলোর মধ্যে রয়েছে জিরো ডেপ্রিসিয়েশন কভার, ইঞ্জিন প্রটেকশন এবং রোডসাইড অ্যাসিস্ট্যান্স। তাই এই সব জিনিসগুলি দেখার পরই কিনে ফেলুন টু হুইলার ইনস্যুরেন্স।

Advertisement