Advertisement
ইউটিলিটি

CIBIL স্কোর কত থাকলে পার্সোনাল লোনে সুদ লাগে কম? জানুন

এখন অনেকেই পার্সোনাল লোন নিতে চান
  • 1/8

এখন অনেকেই পার্সোনাল লোন নিতে চান। এই লোন নিয়েই নিজের ইচ্ছে পূরণ করেন। যদিও মাথায় রাখতে হবে, এই লোন চাইলেই কিন্তু পাওয়া যায় না। এর জন্য সিবিল স্কোর ঠিক থাকা দরকার। 

সিবিল স্কোর বিষয়টা আসলে কি?
  • 2/8

এখন প্রশ্ন হল, সিবিল স্কোর বিষয়টা আসলে কি? লোন নেওয়ার সময় কেন এই স্কোর দেওয়া হয়? কত স্কোর থাকলে পার্সোনাল লোন দেওয়া হয়?
 

আসলে সিবিল স্কোর হল একটি ক্রেডিট স্কোর
  • 3/8

আসলে সিবিল স্কোর হল একটি ক্রেডিট স্কোর। এর মাধ্যমে বোঝা যায় আপনি ঠিক সময় লোনের টাকা দিয়েছেন কি না, লোন কত দিন ধরে চলছে ইত্যাদি বিষয়গুলি। 

Advertisement
প্রত্যেকটি ব্যাঙ্কই সবার প্রথমে ক্রেডিট স্কোর চেক করে
  • 4/8

তাই প্রত্যেকটি ব্যাঙ্কই সবার প্রথমে ক্রেডিট স্কোর চেক করে। অনেক ধরনের ক্রেডিট স্কোরের মধ্যে সিবিল স্কোরটাই মূলত দেখা হয়। সেই মতো লোন দেওয়া হয় এবং ঠিক করা হয় ইন্টারেস্ট রেট।

সিবিল স্কোর খুব ভাল থাকা দরকার
  • 5/8

সিবিল স্কোর খুব ভাল থাকা দরকার। নইলে বিপদ বাড়তে পারে। লোন পাবেন না। আর যদিও বা লোন পান, তাহলে ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়া হয়। এটাই সমস্যার বিষয়।

৭৫০ থেকে ৮০০-এর উপরে সিবিল স্কোর থাকা সবথেকে বেশি ভাল
  • 6/8

এক্ষেত্রে ৭৫০ থেকে ৮০০-এর উপরে সিবিল স্কোর থাকা সবথেকে বেশি ভাল। সিবিল স্কোর এর উপরে থাকলে খুব সহজেই ব্যাঙ্ক র্পাসোনাল লোন দেয়। এমনকী সুদও নেয় কম। তাই চিন্তার কোনও কারণ নেই। 

সিবিল স্কোর যদি ৭০০-এর নীচে থাকে
  • 7/8

আর সিবিল স্কোর যদি ৭০০-এর নীচে থাকে, তাহলে লোন নিতে সমস্যায় পড়তে পারেন। ব্যাঙ্ক সুদ বাড়িয়ে দিতে পারে। তাই এই বিষয়টা মাথায় রাখুন। 

Advertisement
তাই চেষ্টা করুন ঠিক সময়ে লোন শোধ করার
  • 8/8

তাই চেষ্টা করুন ঠিক সময়ে লোন শোধ করার। বেশি টাকা লোনা না নেওয়ার। তাহলেইই ক্রেডিট স্কোর বাড়বে। আপনি ঠিক ঠাক লোন পেয়ে যাবেন।

Advertisement