Advertisement
ইউটিলিটি

Finish Office Work: সময়ে শেষ হয় না অফিসের কাজ? এই প্ল্যান মেনে চললেই কেল্লাফতে

অনেকেই সকালে ঠিক সময়ে তো অফিস যান
  • 1/9

আমাদের মধ্যে অনেকেই সকালে ঠিক সময়ে তো অফিস যান। কিন্তু কাজ শেষ করে বেরিয়ে আসতে পারেন না। তাঁদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধে পেরিয়ে রাত হয়ে যায়।

সঠিক প্ল্যানিংয়ের অভাব রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা
  • 2/9

আর কিছু মানুষের এই ধরনের সমস্যা হওয়ার পিছনে সঠিক প্ল্যানিংয়ের অভাব রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁরা ঠিক ঠাক প্ল্যানিং করতে পারেন না বলেই দেরি হয়। সময়ে কাজ হয় না শেষ।

এই সমস্যার সমাধান করতে হবে
  • 3/9

তাই এই সমস্যার সমাধান করতে হবে। নইলে মনের ভার বাড়বে। পিছু নিতে পারে উৎকণ্ঠা এবং দুশ্চিন্তার মতো সমস্যা। এছাড়া অবসাদও হতে পারে।

Advertisement
ঠিক কোন নিয়ম মেনে চললে দ্রুত শেষ করা যাবে কাজ?
  • 4/9

এখন প্রশ্ন হল, ঠিক কোন নিয়ম মেনে চললে দ্রুত শেষ করা যাবে কাজ? আর সেই উত্তরটা দেওয়া হল নিবন্ধটিতে। তাই প্রতিবেদনটি দ্রুত পড়ে নিন।

 সকালে অফিসে গিয়েই একটা টু-ডু লিস্ট তৈরি করে নিতে হবে
  • 5/9

সবার প্রথমে সকালে অফিসে গিয়েই একটা টু-ডু লিস্ট তৈরি করে নিতে হবে। এই লিস্টটা বানাতে হবে কাজের প্রায়োরিটি অনুযায়ী। 

সব কাজের জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করুন
  • 6/9

সব কাজের জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করুন। যেই কাজের জন্য যতটা সময় ব্যয় করা দরকার, ততটাই করুন। এই নিয়মটা অবশ্যই মেনে চলুন। 

কাজের সময় ফালতু বিষয়ে মাথা ঘামাবেন না
  • 7/9

কাজের সময় ফালতু বিষয়ে মাথা ঘামাবেন না। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। কাজে মন দিন। কাজটা তাড়াতাড়ি শেষ করুন। 

Advertisement
কাজ কীভাবে তাড়াতাড়ি শেষ করা যায়
  • 8/9

কাজ কীভাবে তাড়াতাড়ি শেষ করা যায়, সেই পথ খুঁজুন। যেখানেই সুযোগ থাকবে, সেখানে শর্টকাট নিন। তাহলেই দেখবেন হাতে অনেকটা সময় বেঁচে যাবে। 

একার উপর সব দায়িত্ব রাখবেন না
  • 9/9

সাহায্য নিন। একার উপর সব দায়িত্ব রাখবেন না। সহকর্মীদের সাহায্য নিন। কিছু কাজ তাঁদের উপরও ছাড়ুন। ব্যাস, তাহলেই দেখবেন কাজ হবে। 
 

Advertisement