
ক্রেডিট কার্ড মানেই খারাপ কিছু নয়। বুদ্ধি করে ব্যবহার করলে এই কার্ডও আর্থিক লাভ এনে দেয়। পাওয়া যায় রিওয়ার্ডস। তাই তো ক্রেডিট কার্ডের এত জনপ্রিয়তা।

তবে ক্রেডিট কার্ড নেওয়ার আগে অবশ্যই সাবধান হতে হবে। জেনে নিতে হবে, ঠিক কোন কোন ক্ষেত্রে ক্রেডিট কার্ড সমস্যায় ফেলতে পারে। নইলে বিপদের শেষ থাকবে না।

তাই আর সময় নষ্ট না করে প্রথম ক্রেডিট কার্ড নেওয়ার সময় যেই সব বিষয়গুলি মাথায় রাখা দরকার, সেগুলি জেনে নিন। তারপর সেই মতো ক্রেডিট কার্ড নিন।

ক্রেডিট কার্ডের একটা বার্ষিক চার্জ থাকে। সেটা প্রথমেই জেনে নিতে হবে। এই অ্যানুয়াল চার্জ না জানবে পরে আকাশ থেকে পড়তে হবে।

ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল জানা খুবই জরুরি। এই সাইকেলটা জানা থাকলে বুঝতে পারবেন যে ঠিক কবে মেটাত হবে ক্রেডিট কার্ডের টাকা।

এই কার্ডের ক্রেডিট লিমিটটা জেনে রাখতে হবে। তাহলেই আপনি ঠিক সেভাবে প্ল্যান করে খরচা করতে পারবেন। তাই ক্রেডিট লিমিটটা জেনে রাখা মাস্ট।

ধরুন আপনি ক্রেডিট কার্ডে লোন নিতে চান। এমন পরিস্থিতিতে ঠিক কত টাকা ইন্টারেস্ট পড়তে পারে, সেটা জেনে রাখুন। নইলে এক সময় গিয়ে বিপদে পড়বেন।

ক্রেডিট কার্ডের প্রচুর রিওয়ার্ড পয়েন্ট থাকে। এমনকী বিভিন্ন সাইটে চলে অফার। তাই সবার প্রথমে সেই বিষয়টা জেনে নিতে হবে। তাহলে অবশ্যই কিছু টাকা বাঁচাতে পারবেন।