নয়া বাজাজ পালসার ১৫০Pulsar 150 নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা আলাদাই ক্রেজ রয়েছে। দীর্ঘদিন ধরে এটা মানুষের পছন্দের তালিকায় একবারে উপরের দিকে রয়েছে। আর এবার সেই জনপ্রিয় বাইকেরই নয়া ভার্সন লঞ্চ করল Bajaj Auto। ১৫০ সিসির এই বাইকে এবার একাধিক বড়সড় আপডেট আনা হয়েছে। নতুন Pulsar 150-তে জুড়ে দেওয়া হয়েছে আরও শক্তিশালী ইঞ্জিন, আপডেটেড সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম। এছাড়া নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একাধিক কানেক্টেড ফিচার রয়েছে এই বাইকে।
Bajaj Pulsar 150-এর দাম কী রাখা হয়েছে?
২০২৬ Bajaj Pulsar 150 মোট পাঁচটি কনফিগারেশনে পাওয়া যাচ্ছে। দিল্লিতে এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১,১৫,২৩৩ টাকা থেকে। আসুন ভ্যারিয়েন্ট অনুযায়ী এর দাম জেনে নেওয়া যাক-
Pulsar 150 সিঙ্গল সিট, সিঙ্গল ডিস্ক, LCD-এর ভ্যারিয়েন্টের দাম ১,১৫,২৩৩ টাকা
Pulsar 150 সিঙ্গল সিট, ডুয়াল ডিস্ক, TFT-এর ভ্যারিয়েন্টের দাম ১,২২,১৮৪ টাকা
Pulsar 150 স্প্লিট সিট, ডুয়াল ডিস্ক, TFT-এর ভ্যারিয়েন্টের দাম ১,২৩,১৮৭ টাকা
ইঞ্জিন কেমন?
আরও দমদার হয়ে উঠেছে নতুন প্রজন্মের Pulsar 150। এতে ১৪৯.৫ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তবে ইঞ্জিনের পারফরম্যান্সে বিরাট পরিবর্তন এনেছে সংস্থা।
এক্ষেত্রে এই বাইকের ইঞ্জিন থেকে পাওয়া যাচ্ছে ১৪ bhp শক্তি ৮,০০০ rpm-এ এবং ১৪.১ Nm টর্ক ৬,৫০০ rpm-এ।
সেখানে আগের Pulsar 150-তে ৮,৫০০ rpm-এ ১৪ bhp পাওয়ার এবং ৬,৫০০ rpm-এ ১৩.২৫ Nm টর্ক পাওয়া যেত। অর্থাৎ নতুন মডেলে সর্বোচ্চ পাওয়ার একই থাকলেও টর্ক বেড়েছে এবং কম rpm-এ সর্বোচ্চ শক্তি পাওয়া যাচ্ছে।
নতুন ডিজিটাল ডিসপ্লে ও কানেক্টেড ফিচার
নতুন Pulsar 150-তে নতুন টেকনোলজি আপডেট করা হয়েছে। ভ্যারিয়েন্ট অনুযায়ী বাইকটিতে রয়েছে ৪.৮ ইঞ্চির সম্পূর্ণ ডিজিটাল LCD ডিসপ্লে। অথবা ৫ ইঞ্চির TFT স্ক্রিন থাকছে।
TFT ডিসপ্লে-যুক্ত ভ্যারিয়েন্টে রয়েছে Bluetooth connectivity এবং turn-by-turn navigation। এছাড়া টপ মডেলে Wi-Fi connectivity, Google Maps integration এবং screen mirroring-এর মতো ফিচারও রয়েছে।
পুরনো মডেলের USB Type-A পোর্টের বদলে নতুন প্রজন্মের Pulsar 150-তে দেওয়া হয়েছে USB Type-C পোর্ট।
সাসপেনশন ও ব্রেকেও বড় পরিবর্তন
Pulsar 150-এর চ্যাসিস ও সাসপেনশনেও পরিবর্তন করেছে সংস্থা। এক্ষেত্রে নতুন বাইকে রয়েছে ৩৩ মিমি telescopic front fork, যার travel ১২৫ মিমি। আগের মডেলে ছিল ৩১ মিমি ফর্ক এবং ১৩৫ মিমি travel।
যদিও আগের মডেলের twin shock absorber-এর বদলে নতুন Pulsar 150-তে দেওয়া হয়েছে monoshock suspension। নতুন সাসপেনশনের travel ১১০ মিমি, যেখানে পুরনো মডেলে তা ছিল ১০২ মিমি।
ব্রেকিং সিস্টেমেও পরিবর্তন করা হয়েছে। সিঙ্গল-ডিস্ক ভ্যারিয়েন্টে রয়েছে ২৬০ মিমি সামনের ডিস্ক এবং ১৩০ মিমি পিছনের ড্রাম ব্রেক। ডুয়াল-ডিস্ক ভ্যারিয়েন্টে রয়েছে ২৬০ মিমি সামনের এবং ২৩০ মিমি পিছনের ডিস্ক ব্রেক। বাইকটিতে রয়েছে single-channel ABS।
নতুন ফিচার ও সরঞ্জাম
নতুন Pulsar 150-তে দেওয়া হয়েছে Class-B LED headlamp, pilot lamp এবং LED tail lamp। নতুন মডেলে indicators-ও LED। পুরনো Pulsar 150-তে bulb-type indicators ব্যবহার করা হতো।
বাইকটি আগের মতোই single-seat এবং split-seat—দুই ধরনের কনফিগারেশনে পাওয়া যাবে।
ভ্যারিয়েন্ট অনুযায়ী এতে রয়েছে belly pan, hazard lights এবং double horn-এর মতো ফিচারও।
নতুন বাইকে electric starter-এর পাশাপাশি kick-start support-ও রয়েছে। Bajaj নতুন Pulsar 150-তে ride modes-ও যোগ করেছে।