নতুন রঙ, নতুন এডিশন! Apache RTR 310-এ বড় বদল আনল TVS, দাম জানুন

2026 TVS Apache RTR 310 Updated: Apache RTR 310 কিনতে চান? আরও কিছু নতুন ভ্যারিয়েন্ট আনল TVS। বাইকের ইঞ্জিন বা মূল প্রযুক্তিতে বড় পরিবর্তন করেনি TVS। তবে একাধিক ভ্যারিয়েন্ট এবং নতুন রঙ আনা হয়েছে।

Advertisement
নতুন রঙ, নতুন এডিশন! Apache RTR 310-এ বড় বদল আনল TVS, দাম জানুন একাধিক ভ্যারিয়েন্ট এবং নতুন রঙ আনা হয়েছে।
হাইলাইটস
  • Apache RTR 310-এর নতুন ভ্যারিয়েন্ট আনল TVS।
  • TVS Apache RTR 310-এ আগের মতোই 312cc ইঞ্জিন রয়েছে।
  • RTR 310-এর নতুন Black Diamond Edition-ও আনা হয়েছে।

2026 TVS Apache RTR 310 Updated: Apache RTR 310 কিনতে চান? আরও কিছু নতুন ভ্যারিয়েন্ট আনল TVS। বাইকের ইঞ্জিন বা মূল প্রযুক্তিতে বড় পরিবর্তন করেনি TVS। তবে একাধিক ভ্যারিয়েন্ট এবং নতুন রঙ আনা হয়েছে। TVS Apache RTR 310-এ আগের মতোই 312cc ইঞ্জিন রয়েছে। পাশাপাশি বাইকের নরমাল ইলেকট্রনিক্স প্যাকেজও রাখা হয়েছে। অর্থাৎ বাইকের মূল পারফরম্যান্স ও ফিচারের ক্ষেত্রে বড় বদল নেই। নতুন রেঞ্জে সবচেয়ে কম দামের ভেরিয়েন্ট Arsenal Black। এই ভ্যারিয়েন্টে কুইকশিফটার থাকছে না। তার পরেই রয়েছে Arsenal Black এবং Fury Yellow। এতে কুইকশিফটার পাবেন। আরও উপরের দিকে রাখা হয়েছে Fiery Red ভ্যারিয়েন্ট।

RTR 310-এর নতুন Black Diamond Edition-ও আনা হয়েছে। নামের মতোই এই ভার্সানে বাইকের লুক আরও মডার্ন, স্টেলথি করা হয়েছে। 

ভ্যারিয়েন্ট কুইক শিফটার দাম(এক্স-শোরুম)
Arsenal Black Base No Rs. 2.30 lakh
Arsenal Black Base Yes Rs. 2.45 lakh
Fury Yellow Base Yes Rs. 2.45 lakh
Black Diamond Edition No Rs. 2.49 lakh
Fiery Red Base Yes Rs. 2.52 lakh
Sepang Blue Yes Rs. 2.57 lakh
Anniversary Edition Yes Rs. 2.98 lakh

ফিরছে Sepang Blue কালারও। এই কালারের একটা আলাদা ডিম্যান্ড রয়েছে। তবে সাধারণ ভ্যারিয়েন্টের মতো সরাসরি এই রঙ পাওয়া যাবে না। এটি TVS-এর Built-To-Order প্রোগ্রামের মধ্যে পড়ছে। অর্থাৎ ক্রেতা নিজের পছন্দ অনুযায়ী বাইকের পার্টসের প্যাকেজ বেছে নিতে পারবেন।

Sepang Blue ভার্সানে Dynamic এবং Dynamic Pro; এই দুই ধরনের ইকুইপমেন্ট প্যাকেজ পাবেন। কোন প্যাকেজ নেওয়া হচ্ছে, তার উপর ফাইনাল দাম নির্ভর করছে।

আগেই বলা হয়েছে, TVS-এর আপডেটে বাইকের যান্ত্রিক দিক থেকে তেমন কোনও বড় পরিবর্তন নেই। মূল লক্ষ্য হল একই 310cc স্ট্রিটফাইটারের আরও বেশ কয়েকটি ভার্সান আনা। ফলে কেউ কম খরচে বেস ভ্যারিয়েন্ট চাইলে সেই সুযোগও পাবেন। আবার বেশি ফিচার বা আলাদা রঙের জন্য অতিরিক্ত প্যাকেজের অপশনও পাবেন।

কথায় বলে, 'Don't change what's not broken'। আর সে কথাই মেনে চলছে টিভিএস। সে কারণেই ২০২৬ Apache RTR 310-এর মূল মেকানিজমে পরিবর্তন করা হচ্ছে না। নতুন বাইক হিসেবে না এনে আরও বেশি কাস্টমাইজেশন এবং ভ্যারিয়েন্টের অপশন দিচ্ছে TVS। ফলে পছন্দের বাইক বেছে নেওয়ার বিষয়টি আরও বেশি এক্সাইটিং হবে।  

Advertisement

POST A COMMENT
Advertisement